,

কালিকাপ্রসাদের ৫৬তম জন্মবার্ষিকীতে শ্রদ্ধা কাছাড় জেলা প্রশাসনের, গান ও সাংস্কৃতিক অনুষ্ঠানে পালিত হবে ‘লোক সংহতি দিবস’

জনসংযোগ। শিলচর  :  কিংবদন্তি লোকশিল্পী ও গবেষক প্রয়াত কালিকাপ্রসাদ ভট্টাচার্যের ৫৬তম জন্মবার্ষিকী উপলক্ষে আগামীকাল, শুক্রবার ১১ সেপ্টেম্বর, ২০২৬ কাছাড় জেলা প্রশাসনের উদ্যোগে এবং শিলচর সঙ্গীত বিদ্যালয়ের ব্যাবস্থাপনায় একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হবে। সন্ধ্যা ৬টায় পার্ক রোডের শিলচর সঙ্গীত বিদ্যালয়ের প্রেক্ষাগৃহে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। উল্লেখ্য, ১৯৭০ সালের ১১ সেপ্টেম্বর অসমের শিলচরে জন্মগ্রহণ করেছিলেন…

জনসংযোগ। শিলচর  :  কিংবদন্তি লোকশিল্পী ও গবেষক প্রয়াত কালিকাপ্রসাদ ভট্টাচার্যের ৫৬তম জন্মবার্ষিকী উপলক্ষে আগামীকাল, শুক্রবার ১১ সেপ্টেম্বর, ২০২৬ কাছাড় জেলা প্রশাসনের উদ্যোগে এবং শিলচর সঙ্গীত বিদ্যালয়ের ব্যাবস্থাপনায় একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হবে। সন্ধ্যা ৬টায় পার্ক রোডের শিলচর সঙ্গীত বিদ্যালয়ের প্রেক্ষাগৃহে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

উল্লেখ্য, ১৯৭০ সালের ১১ সেপ্টেম্বর অসমের শিলচরে জন্মগ্রহণ করেছিলেন প্রয়াত কালিকাপ্রসাদ ভট্টাচার্য। লোকসঙ্গীতের সংরক্ষণ, গবেষণা ও জনপ্রিয় করে তোলার ক্ষেত্রে তাঁর অবদান আজও অনস্বীকার্য। লোকসংস্কৃতি ও সঙ্গীতের ক্ষেত্রে তাঁর অসামান্য অবদানের প্রতি শ্রদ্ধা জানিয়ে অসম সরকার প্রতি বছর তাঁর জন্মবার্ষিকী ‘লোক সংহতি দিবস’ হিসেবে পালন করে। এ বছরও এই দিবস পালনের অঙ্গ হিসেবে অসমের শিলচরের বরাক উপত্যকা অঞ্চলের তথ্য ও জনসংযোগের আঞ্চলিক কার্যালয়ের উদ্যোগে মোবাইল মাইকিং ব্যবস্থার মাধ্যমে কিংবদন্তি এই লোকশিল্পীর গান ও সঙ্গীতসৃষ্টি পরিবেশন করা হবে। লোকসঙ্গীতের জগতে তাঁর দীর্ঘস্থায়ী অবদানের স্মরণেই এই উদ্যোগ। শিলচর সঙ্গীত বিদ্যালয়ের প্রেক্ষাগৃহে আয়োজিত সন্ধ্যার অনুষ্ঠানে প্রয়াত কালিকাপ্রসাদ ভট্টাচার্যের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য নিবেদন করা হবে। পুষ্পার্ঘ্য নিবেদন করবেন কাছাড়ের অতিরিক্ত জেলা আয়ুক্ত ডেভিড কুমার বরা, এ.সি.এস, সাংস্কৃতিক বিষয়ক বিভাগের সাংস্কৃতিক উন্নয়ন আধিকারিক, স্নেহাংশু রায় এছাড়াও উপস্থিত থাকবেন অন্যান্য বিশিষ্ট ব্যক্তিত্ব, শিলচরের বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব, শিল্পীরা এবং কালিকাপ্রসাদের পরিবারের সদস্যরা।

অনুষ্ঠানে শিল্পীরা প্রয়াত কালিকাপ্রসাদ ভট্টাচার্যের একটি গান সমবেত কণ্ঠে পরিবেশন করবেন। এর পর কিংবদন্তি লোকশিল্পী ও গবেষকের প্রতি শ্রদ্ধার্ঘ্য হিসেবে শিলচরের বিশিষ্ট শিল্পীদের পরিবেশনায় প্রায় এক ঘণ্টার একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

প্রয়াত কালিকাপ্রসাদ ভট্টাচার্যের সমৃদ্ধ সঙ্গীত ঐতিহ্যকে স্মরণ ও উদ্‌যাপন করা এবং লোকসঙ্গীত ও সাংস্কৃতিক ঐতিহ্যের ক্ষেত্রে তাঁর দীর্ঘস্থায়ী অবদানকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করাই এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *