বরাককণ্ঠ প্রতিবেদন : কর্নাটকে আরএসএসকে নিষিদ্ধ করার দাবি ঘিরে রাজনৈতিক তরজা চলছে এবং স্বরাষ্ট্রমন্ত্রী প্রিয়াঙ্ক খাড়গে প্রকাশ্যে সংঘকে নিষিদ্ধ করার পক্ষে সওয়াল করেছেন, সরাসরি নিষেধাজ্ঞা জারি করা আইনিভাবে সম্ভব না হওয়ায় কংগ্রেস সরকার বিকল্প পথে সংঘের কার্যক্রমে লাগাম টানার চেষ্টা করছে বলে অভিযোগ, এরই অংশ হিসেবে ইয়াদগির জেলার দুই সরকারি স্কুল শিক্ষক গুরুরাজ জোশী ও আন্না সাহেব দেশমুখকে সংঘের পথ সঞ্চলন মিছিলে অংশ নেওয়ার কারণে সাসপেন্ড করা হয়েছে, প্রশাসনের অভিযোগ তাঁরা সরকারি কর্মচারী আচরণবিধি লঙ্ঘন করে রাজনৈতিক সংগঠনের অনুষ্ঠানে যোগ দিয়েছেন এবং সংঘের পোশাকে তাঁদের ছবি সোশাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পরই জেলা প্রশাসন এই কড়া পদক্ষেপ নেয়, বরখাস্তের চিঠিতে বলা হয়েছে এই ধরনের কর্মসূচিতে অংশগ্রহণ কর্নাটক সিভিল সার্ভিস রুলের একাধিক ধারার পরিপন্থী, যদিও অভিযুক্ত শিক্ষকদের পাল্টা যুক্তি তাঁরা ছুটির দিন রবিবার একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে গিয়েছিলেন, কোনো রাজনৈতিক সভায় নয় এবং কর্মঘণ্টার বাইরে ব্যক্তিগত সময়ে কী করবেন তা নিয়ে সরকারের হস্তক্ষেপ করা উচিত নয়, তবে প্রশাসন সেই ব্যাখ্যা গ্রহণ করেনি এবং উল্লেখযোগ্যভাবে এই জেলার দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী স্বয়ং প্রিয়াঙ্ক খাড়গে যিনি সংঘের কড়া সমালোচক হিসেবে পরিচিত, এর পাশাপাশি রাজ্য মন্ত্রিসভা ইতিমধ্যেই সিদ্ধান্ত নিয়েছে যে সরকারি স্কুল-কলেজের মাঠ বা সরকারি সম্পত্তিতে আরএসএসের শাখা বা শরীরচর্চা সহ কোনো ধরনের কার্যকলাপ চালানো যাবে না কারণ সরকারি পরিসরে রাজনৈতিক কর্মকাণ্ডের অনুমতি নেই বলে কংগ্রেস সরকারের বক্তব্য।
আরএসএসের কর্মসূচিতে অংশ নেওয়ায় কর্নাটকে দুই সরকারি শিক্ষক বরখাস্ত
বরাককণ্ঠ প্রতিবেদন : কর্নাটকে আরএসএসকে নিষিদ্ধ করার দাবি ঘিরে রাজনৈতিক তরজা চলছে এবং স্বরাষ্ট্রমন্ত্রী প্রিয়াঙ্ক খাড়গে প্রকাশ্যে সংঘকে নিষিদ্ধ করার পক্ষে সওয়াল করেছেন, সরাসরি নিষেধাজ্ঞা জারি করা আইনিভাবে সম্ভব না হওয়ায় কংগ্রেস সরকার বিকল্প পথে সংঘের কার্যক্রমে লাগাম টানার চেষ্টা করছে বলে অভিযোগ, এরই অংশ হিসেবে ইয়াদগির জেলার দুই সরকারি স্কুল শিক্ষক গুরুরাজ জোশী ও আন্না…
Previous Post
Next Post
Leave a Reply
Latest News












