,

অসম বিধানসভা নির্বাচন ২০২৬: বিজেপি মিত্রজোটের ঐতিহাসিক জয়, ১০২ আসনে রেকর্ড, হিমন্ত বিশ্ব শর্মার হ্যাটট্রিক

বরাককণ্ঠ প্রতিবেদন: অসম বিধানসভা নির্বাচন ২০২৬-এ বিজেপি নেতৃত্বাধীন মিত্রজোট ১২৬টির মধ্যে ১০২টি আসন দখল করে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতায় ঐতিহাসিক জয় পেল। বিজেপি একাই ৮২, অগপ ১০ ও বিপিএফ ১০টি আসন পেয়েছে। বিরোধী ঐক্য পেয়েছে ২১টি আসন – কংগ্রেস ১৯ ও রাইজর দল ২। এআইইউডিএফ ২ ও তৃণমূল কংগ্রেস ১টি আসন পেয়েছে। জয়ের পর মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব…

বরাককণ্ঠ প্রতিবেদন: অসম বিধানসভা নির্বাচন ২০২৬-এ বিজেপি নেতৃত্বাধীন মিত্রজোট ১২৬টির মধ্যে ১০২টি আসন দখল করে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতায় ঐতিহাসিক জয় পেল। বিজেপি একাই ৮২, অগপ ১০ ও বিপিএফ ১০টি আসন পেয়েছে। বিরোধী ঐক্য পেয়েছে ২১টি আসন – কংগ্রেস ১৯ ও রাইজর দল ২। এআইইউডিএফ ২ ও তৃণমূল কংগ্রেস ১টি আসন পেয়েছে। জয়ের পর মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেন, “অসমের রাজনীতিতে নতুন ইতিহাস রচনা হল। ২০১৬, ২০২১, ২০২৬ – জনগণ আমাদের হ্যাটট্রিক উপহার দিল। এটা মোদীজির গ্যারান্টি আর অসমের মানুষের আশীর্বাদ।” গৌরব গগৈ, লুরিনজ্যোতি গগৈ, দেবব্রত শইকিয়া, রিপুণ বরা, মীরা বরঠাকুর, আব্দুল খালেক, মনোরঞ্জন তালুকদার সহ একাধিক হেভিওয়েট প্রার্থী পরাজিত হয়েছেন। এআইইউডিএফের আসন ১৬ থেকে কমে ২ হয়েছে। বরাক উপত্যকার ১৫টির মধ্যে ৭টি আসন জিতেছে মিত্রজোট, হাইলাকান্দিতে ১০ বছর পর জিতেছে বিজেপি। এবার ৮১.২% ভোট পড়েছে। ৭ মে হিমন্ত বিশ্ব শর্মা তৃতীয়বার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে পারেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *