Category: Political News
-

অসম সফরের দ্বিতীয় দিনে সাংস্কৃতিক সেতুবন্ধনে জোর দিলেন উপরাষ্ট্রপতি রাধাকৃষ্ণণ
গৌহাটি বিশ্ববিদ্যালয়ে ২৫০ কোটির পরিকাঠামো প্রকল্পের ভিত্তিপ্রস্তর, শিক্ষায় অসমের উত্থানের প্রশংসা বরাককণ্ঠ প্রতিবেদন। গুয়াহাটি : প্রথমবার অসম সফরের দ্বিতীয় ও শেষ দিনে উপরাষ্ট্রপতি সি পি রাধাকৃষ্ণণ সোমবার অসম ও তামিলনাড়ুর মধ্যে বাড়তে থাকা সাংস্কৃতিক যোগসূত্রের কথা তুলে ধরলেন। গৌহাটি বিশ্ববিদ্যালয়ে পরিকাঠামো উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর অনুষ্ঠানে তিনি বলেন, “অসমীয়া সাহিত্যের বহু রচনা এখন ভারতীয় ভাষায়, এমনকি…
-

সংস্কৃতির সেতুতে দিল্লি-ঢাকা ঘনিষ্ঠতার ইঙ্গিত
বরাককণ্ঠ প্রতিবেদন: প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব নেওয়ার পর ভারত-বাংলাদেশ সম্পর্ক স্বাভাবিক হওয়ার পথে হাঁটছিল। তবে গত অগস্টে দিল্লি থেকে শেখ হাসিনার ভার্চুয়াল সাংবাদিক বৈঠকের পর সেই সম্পর্কে ফের টান ধরে। এখনো তারেক রহমানের দিল্লি সফরের দিনক্ষণ চূড়ান্ত হয়নি। এই টানাপোড়েনের আবহেই রবিবার ঢাকায় আশার আলো দেখাল সাংস্কৃতিক কূটনীতি। সংস্কৃতি মন্ত্রী নিতাই রায়চৌধুরীর সঙ্গে বৈঠক করেন…
-

শিলচর পুরনিগম নির্বাচনের আগে বিজেপির ঘোষণা— ‘আমূল পরিবর্তন’, ‘পরিচ্ছন্ন-সবুজ শহর’; ভোট ৩ অক্টোবর
বিশ্বজিৎ আচার্য। শিলচর : আসন্ন শিলচর পুরনিগম নির্বাচনের আগে বিজেপি তার নির্বাচনী কর্মসূচি তুলে ধরেছে। রবিবার ইটখলায় দলীয় কার্যালয়ে আয়োজিত সাংবাদিক সম্মেলনে বিজেপির রাজ্যিক সভাপতি দিলীপ কুমার শইকিয়া বলেন, উন্নয়নকে মূল লক্ষ্য রেখে শিলচরে ‘আমূল পরিবর্তন’ আনা হবে এবং শহরকে ‘পরিচ্ছন্ন-সবুজ’ হিসেবে গড়ে তোলা হবে। শইকিয়া জানান, সীমানা পুনর্নির্ধারণের পর শিলচর পুরনিগমের ওয়ার্ড সংখ্যা ২৮…
-

“শিক্ষকরাই সমাজ ও ভবিষ্যৎ প্রজন্মের কারিগর”: মন্ত্রী কৌশিক রায়
কাছাড়ে ৬৫তম শিক্ষক দিবস উদযাপন, ২৯ জন কৃতী শিক্ষককে সংবর্ধনা জনসংযোগ। শিলচর : “শিক্ষকরাই সমাজ ও ভবিষ্যৎ প্রজন্মের অন্যতম প্রধান কারিগর। শিক্ষকতা শুধু একটি পেশা নয়, সমাজ গঠন এবং দায়িত্বশীল নাগরিক তৈরির ক্ষেত্রে এটি একটি মহান দায়িত্ব,” শনিবার এখানে বঙ্গভবনে কাছাড় জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত ৬৫তম শিক্ষক দিবস উদযাপন অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বলেন অসম…
-

আসামে ৯ ঘণ্টায় ৩৩০ প্রতারক গ্রেফতার, পুলিশের রাজ্যজুড়ে বড় অভিযান
মুখ্যমন্ত্রীর নির্দেশে ভোর ৩টা থেকে অভিযান, গ্রেফতারের তালিকায় শীর্ষে কাছাড়, তদন্তে ডিজিপি হরমীত সিং বরাককণ্ঠ প্রতিবেদন। গুয়াহাটি: রাজ্যজুড়ে প্রতারণা, ছদ্মবেশ ধারণ এবং তোলাবাজির অভিযোগে জড়িত নেটওয়ার্কের বিরুদ্ধে বড়সড় অভিযান চালিয়ে শনিবার মাত্র নয় ঘণ্টার মধ্যে প্রায় ৩৩০ জন সন্দেহভাজন প্রতারক, ছদ্মবেশী এবং দালালকে শনাক্ত ও আটক করেছে আসাম পুলিশ। মুখ্যমন্ত্রী ড.হিমন্তবিশ্ব শর্মার নির্দেশের পর ভোর…
-

পাঠ্যবইয়ের বাইরে গিয়ে শৈশব রক্ষায় শিক্ষকদের বড় ভূমিকা নিতে হবে, জাতীয় শিক্ষক পুরস্কার বিজয়ীদের সঙ্গে মতবিনিময়ে প্রধানমন্ত্রী মোদী
শিশুদের মধ্যে পর্দা আসক্তি, মাদক অপব্যবহার নিয়ে উদ্বেগ প্রকাশ, খেলাধুলা ও সৃজনশীলতায় জোর দেওয়ার আহ্বান বরাককণ্ঠ প্রতিবেদন: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শিক্ষকদের প্রতি পাঠ্যবইয়ের গণ্ডির বাইরে গিয়ে শিক্ষার্থীদের জীবন গঠনে এবং শৈশব রক্ষায় আরও বড় ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন, গতকাল নতুন দিল্লিতে জাতীয় শিক্ষক দিবসের পুরস্কার বিজয়ীদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এই মন্তব্য করেন। সামাজিক…
-

শিক্ষকদের জ্ঞান আপডেট ও প্রযুক্তি গ্রহণের আহ্বান রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর
নয়াদিল্লি, ৫ সেপ্টেম্বর: শিক্ষক দিবস উপলক্ষে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু শিক্ষক ও শিক্ষাবিদদের ক্রমাগত জ্ঞান আপডেট করতে, প্রযুক্তি গ্রহণ করতে এবং উদ্ভাবনী শিক্ষণ পদ্ধতি অবলম্বন করার আহ্বান জানিয়েছেন। তাঁর বার্তায় রাষ্ট্রপতি বলেন, শিক্ষকরা তাঁদের দিকনির্দেশনা ও পরামর্শের মাধ্যমে প্রতিভা লালন এবং চরিত্র গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। নিবেদিতপ্রাণ ও যত্নশীল শিক্ষকরা শিক্ষার্থীদের অনন্য সম্ভাবনাকে চিনতে পারেন,…
-

শিক্ষক দিবস উপলক্ষে ৫০ জন শিক্ষককে ব্যতিক্রম-এর ‘গুরু গৌরব সম্মান ২০২৬’
বরাককণ্ঠ প্রতিবেদন। গুয়াহাটি : একজন শিক্ষকের হাতে শুধু পাঠ্যবই নয়, গড়ে ওঠে একটি প্রজন্মের ভবিষ্যৎ। শ্রেণিকক্ষের সীমা পেরিয়ে তাঁদের শিক্ষা, অনুপ্রেরণা ও মূল্যবোধ শিক্ষার্থীদের জীবনে দীর্ঘস্থায়ী প্রভাব ফেলে। সেই নীরব অথচ গুরুত্বপূর্ণ অবদানের প্রতি শ্রদ্ধা জানিয়ে ব্যতিক্রম গ্রুপের উদ্যোগে এবং ক্যারিয়ার স্পার্ক-এর সহযোগিতায় ৩ সেপ্টেম্বর গুয়াহাটির প্রাগজ্যোতিষ-আইটিএ সেন্টার, মাছখোয়া-তে অনুষ্ঠিত হল ‘গুরু গৌরব সম্মান ২০২৬’।…
-

শিলচর সিভিল হাসপাতালে ৫০ শয্যার ক্রিটিক্যাল কেয়ার ইউনিট চালুর দাবিতে মুখ্যমন্ত্রীকে স্মারকপত্র, পুকুর সংস্কারের দাবিতেও PWD-কে চিঠি
বরাককণ্ঠ প্রতিবেদন। শিলচর : এসএম দেব সিভিল হাসপাতালে ৫০ শয্যার ক্রিটিক্যাল কেয়ার ইউনিট দ্রুত চালু করার লক্ষ্যে প্রয়োজনীয় চিকিৎসক ও বিশেষজ্ঞ নিয়োগ এবং ইউনিটটি শীঘ্রই চালু করার দাবি নিয়ে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হল শিলচর সিভিল হাসপাতাল দাবি কমিটি। শুক্রবার কাছাড়ের জেলাশাসকের মাধ্যমে রাজ্যের মুখ্যমন্ত্রীকে এই দাবি সংবলিত এক স্মারকপত্র দেওয়া হয়। কমিটি জানায়, ২৪×৭ পরিষেবা প্রদানের…
-

শিলচর পুরভোটের ব্যালট ছাপতে টেন্ডার, বাংলা হরফেই থাকবে প্রার্থীদের নাম
জনসংযোগ। শিলচর : শিলচর মিউনিসিপ্যাল কর্পোরেশন নির্বাচন ২০২৬-এর ব্যালট পেপার গোপনীয়ভাবে মুদ্রণ ও সরবরাহের জন্য নথিভুক্ত মুদ্রণ সংস্থাগুলির কাছ থেকে সিলমোহরযুক্ত টেন্ডার আহ্বান করেছে কাছাড় জেলা প্রশাসন। কাছাড়ের জেলা আয়ুক্তের কার্যালয়ের টি অ্যান্ড ডি শাখা (মিউনিসিপ্যাল ইলেকশন)-এর তরফে ৩ সেপ্টেম্বর জারি করা টেন্ডার বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, অসম সরকারের প্রিন্টিং অ্যান্ড স্টেশনারি দফতরের অধীনে যথাযথ ভাবে…
Latest News

Stay Connected
Tags
You May Have Missed











