Category: National
-

সংস্কৃতির সেতুতে দিল্লি-ঢাকা ঘনিষ্ঠতার ইঙ্গিত
বরাককণ্ঠ প্রতিবেদন: প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব নেওয়ার পর ভারত-বাংলাদেশ সম্পর্ক স্বাভাবিক হওয়ার পথে হাঁটছিল। তবে গত অগস্টে দিল্লি থেকে শেখ হাসিনার ভার্চুয়াল সাংবাদিক বৈঠকের পর সেই সম্পর্কে ফের টান ধরে। এখনো তারেক রহমানের দিল্লি সফরের দিনক্ষণ চূড়ান্ত হয়নি। এই টানাপোড়েনের আবহেই রবিবার ঢাকায় আশার আলো দেখাল সাংস্কৃতিক কূটনীতি। সংস্কৃতি মন্ত্রী নিতাই রায়চৌধুরীর সঙ্গে বৈঠক করেন…
-

পাঠ্যবইয়ের বাইরে গিয়ে শৈশব রক্ষায় শিক্ষকদের বড় ভূমিকা নিতে হবে, জাতীয় শিক্ষক পুরস্কার বিজয়ীদের সঙ্গে মতবিনিময়ে প্রধানমন্ত্রী মোদী
শিশুদের মধ্যে পর্দা আসক্তি, মাদক অপব্যবহার নিয়ে উদ্বেগ প্রকাশ, খেলাধুলা ও সৃজনশীলতায় জোর দেওয়ার আহ্বান বরাককণ্ঠ প্রতিবেদন: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শিক্ষকদের প্রতি পাঠ্যবইয়ের গণ্ডির বাইরে গিয়ে শিক্ষার্থীদের জীবন গঠনে এবং শৈশব রক্ষায় আরও বড় ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন, গতকাল নতুন দিল্লিতে জাতীয় শিক্ষক দিবসের পুরস্কার বিজয়ীদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এই মন্তব্য করেন। সামাজিক…
-

শিক্ষকদের জ্ঞান আপডেট ও প্রযুক্তি গ্রহণের আহ্বান রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর
নয়াদিল্লি, ৫ সেপ্টেম্বর: শিক্ষক দিবস উপলক্ষে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু শিক্ষক ও শিক্ষাবিদদের ক্রমাগত জ্ঞান আপডেট করতে, প্রযুক্তি গ্রহণ করতে এবং উদ্ভাবনী শিক্ষণ পদ্ধতি অবলম্বন করার আহ্বান জানিয়েছেন। তাঁর বার্তায় রাষ্ট্রপতি বলেন, শিক্ষকরা তাঁদের দিকনির্দেশনা ও পরামর্শের মাধ্যমে প্রতিভা লালন এবং চরিত্র গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। নিবেদিতপ্রাণ ও যত্নশীল শিক্ষকরা শিক্ষার্থীদের অনন্য সম্ভাবনাকে চিনতে পারেন,…
-

উইলে শুধু সই-টিপসই আর রেজিস্ট্রেশনই শেষ কথা নয়, বড় রায় সুপ্রিম কোর্টের
বরাককণ্ঠ ডেস্ক। ২ সেপ্টেম্বর: উইল বা ইচ্ছাপত্র নিয়ে দেশজুড়ে চলা বিতর্কের মাঝে অত্যন্ত গুরুত্বপূর্ণ রায় দিল সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালত সাফ জানিয়ে দিল, কাগজে মালিকের সই বা আঙুলের ছাপ থাকলেই এবং সেটি রেজিস্ট্রি করা থাকলেই উইল বৈধ হয়ে যায় না। বিচারপতি সঞ্জয় করোল এবং বিচারপতি এন কোটিশ্বর সিংহের ডিভিশন বেঞ্চ এই রায় দিয়েছে। বেঞ্চের পর্যবেক্ষণ,…
-

দেশি পণ্য কিনুন, অপ্রয়োজনে সোনা কিনবেন না, বিদেশে বিয়ে-ভ্রমণ এড়িয়ে চলুন — ৭.৮ শতাংশ বৃদ্ধির আবহে ফের স্বদেশির ডাক মোদীর
বরাককণ্ঠ প্রতিবেদন: বিশ্বজুড়ে যুদ্ধ, অনিশ্চয়তা এবং লাগাতার সঙ্কটের মধ্যেও ভারত দ্রুত গতিতে এগোচ্ছে, ৭.৮ শতাংশ আর্থিক বৃদ্ধির জন্য দেশবাসীকে অভিনন্দন জানিয়ে ফের একবার স্বদেশি পণ্য ব্যবহারের ডাক দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মঙ্গলবার একটি ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী দেশবাসীর কাছে আবেদন জানান, অপ্রয়োজনে সোনা কেনা বন্ধ করুন, বিদেশে বিলাসবহুল ভ্রমণ এবং বিদেশে গিয়ে বিয়ের অনুষ্ঠান করা এড়িয়ে…
-

অতীত আঁকড়ে থাকলে ভবিষ্যৎ গড়া যায় না, শেখ হাসিনার প্রত্যর্পণ বিতর্কের মাঝেই ঢাকায় স্পষ্ট বার্তা ভারতের হাইকমিশনারের
বরাককণ্ঠ প্রতিবেদন। ঢাকা: ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে যখন দিল্লি ও ঢাকার মধ্যে কূটনৈতিক টানাপোড়েন তুঙ্গে, তখনই অত্যন্ত তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। তাঁর স্পষ্ট বার্তা — অতীত নিয়ে পড়ে থাকলে দুই দেশের উন্নয়ন সম্ভব নয়, তাকাতে হবে ভবিষ্যতের দিকে। মঙ্গলবার দুপুরে ঢাকার সচিবালয়ে বাংলাদেশের পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী…
-

দ্বিচারিতা চলবে না, শাহবাজের সামনেই পাকিস্তানকে তুলোধোনা মোদীর
বিশেষ প্রতিবেদন : নাম না করেও পাকিস্তানকে কড়া ভাষায় আক্রমণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মঞ্চে তখন সামনের সারিতেই বসে পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। কিরগিজস্তানের বিশকেকে সাংহাই সহযোগিতা সংস্থার শীর্ষ সম্মেলনে মঙ্গলবার সন্ত্রাসবাদ নিয়ে মুখ খোলেন মোদী। তিনি বলেন, সন্ত্রাসবাদ নিয়ে কোনও দ্বিচারিতা মেনে নেওয়া হবে না। যারা মুখে শান্তির কথা বলে আর আড়ালে জঙ্গিদের আশ্রয় দেয়,…
-

বিশকেকে শুরু ছাব্বিশতম সাংহাই সহযোগিতা সংস্থার শীর্ষ বৈঠক, ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
বিশেষ প্রতিবেদন: সাংহাই সহযোগিতা সংস্থার পঁচিশ বছর পূর্তি উপলক্ষে আজ থেকে কিরগিজস্তানের রাজধানী বিশকেকে শুরু হল ছাব্বিশতম শীর্ষ বৈঠক। এই বৈঠকে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এ বছরের বৈঠকের মূল ভাবনা — ‘পঁচিশ বছরে সাংহাই সহযোগিতা সংস্থা: টেকসই শান্তি, উন্নয়ন ও সমৃদ্ধির পথে একসঙ্গে’। ভারত, চীন, রাশিয়া সহ এই সংস্থার মোট দশটি সদস্য দেশ রয়েছে।…
-

‘মহাশক্তিধর’ নয়, সেবা দিয়েই ভারত আজ ‘বিশ্বগুরু’ — কানাডায় দাবি মোহন ভাগবতের
টরন্টো। ৩১ আগস্ট: কানাডার টরন্টোতে আয়োজিত ‘হিন্দু বিশ্ব বন্ধু’ সভায় সোমবার ৩১ অগস্ট ২০২৬ রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সংঘচালক মোহন ভাগবত এক গুরুত্বপূর্ণ বক্তব্যে বলেন ভারত কখনও মহাশক্তিধর রাষ্ট্র হওয়ার তাগিদ দেখায়নি এবং সেই কারণে ভারত মহাশক্তি হয়েও ওঠেনি বরং বিশ্বের প্রতি নিরন্তর সেবা, ত্যাগ এবং মানবিক মূল্যবোধের চর্চার মাধ্যমেই ভারত আজ বিশ্বগুরুর মর্যাদায় প্রতিষ্ঠিত হয়েছে, তিনি…
-

আমেরিকার মাটি থেকে হিন্দু-মুসলিম ঐক্য নিয়ে বড় বার্তা দিলেন আরএসএস প্রধান মোহন ভাগবত
বিশেষ প্রতিবেদন। নিউ ইয়র্ক : রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের শতবর্ষ পূর্তি উপলক্ষে বিদেশ সফরে থাকা সঙ্ঘ প্রধান মোহন ভাগবত শনিবার নিউ ইয়র্কের বিখ্যাত ম্যাডিসন স্কোয়ার গার্ডেনে এক ঐতিহাসিক সভা থেকে ভারতের বৈচিত্র্যের মধ্যে ঐক্য এবং হিন্দুত্বের আসল সংজ্ঞা নিয়ে বড় বার্তা দিলেন। ‘আমেরিকান হিন্দুজ ফর এনগেজমেন্ট অ্যান্ড ডায়ালগ (AHEAD)’ আয়োজিত ‘ওয়ান ওয়ার্ল্ড ওয়ান হিউম্যানিটি ফেথ’ সম্মেলনের…
Latest News

Stay Connected
Tags
You May Have Missed











