Category: Local News
-

কালিকাপ্রসাদের জন্মদিনে কলকাতায় বিরীণা পাঠকের ‘বাংলা-অসম মেলবন্ধন’
বরাককণ্ঠ প্রতিবেদন। গুয়াহাটি : প্রয়াত সুরসাধক, লোকসংস্কৃতি গবেষক ও শিল্পী কালিকাপ্রসাদ ভট্টাচার্যের ৫৬তম জন্মবার্ষিকী উপলক্ষে কলকাতায় আয়োজিত তিনদিনব্যাপী বিশেষ সাংস্কৃতিক কর্মসূচিতে অসমের লোকসংগীত ও সংস্কৃতির প্রতিনিধি হিসেবে অংশগ্রহণ করলেন বিশিষ্ট কামরূপী লোকশিল্পী বিরীণা পাঠক। P. C. Chandra Group ও দোহার-এর যৌথ উদ্যোগে আয়োজিত এই বিশেষ কর্মসূচিতে বিরীণা পাঠকের অংশগ্রহণ বাংলা ও অসমের দীর্ঘ সাংস্কৃতিক সম্পর্ককে…
-

শিলচর পুরনিগম নির্বাচন ২০২৬: ভোট গণনা কর্মীদের প্রশিক্ষণে ৭টি দলে মাস্টার ট্রেনার নিয়োগ
বরাককণ্ঠ প্রতিবেদন। শিলচর : শিলচর মিউনিসিপ্যাল কর্পোরেশন নির্বাচন-২০২৬ উপলক্ষে ভোট গণনার কাজে নিয়োজিত কর্মীদের প্রশিক্ষণের জন্য একাধিক অ্যাডিশনাল লেভেল মাস্টার ট্রেনার/মাস্টার ট্রেনার (এল এম টি) নিয়োগ করা হয়েছে। শুক্রবার জেলা নির্বাচন আধিকারিকের কার্যালয়ের সংশ্লিষ্ট বিভাগ থেকে এ সংক্রান্ত নির্দেশ জারি করা হয়েছে। নির্দেশ অনুযায়ী, আগামীকাল শনিবার প্রথম পর্যায়ে এবং ৩০ সেপ্টেম্বর দ্বিতীয় পর্যায়ে কাছাড় কলেজে…
-

সেবার বার্তা নিয়ে রাজ্যজুড়ে পথনাটক যাত্রা: উদ্যোগ সাংস্কৃতিক পরিক্রমা বিভাগের
বরাককণ্ঠ প্রতিবেদন। গুয়াহাটি : রাজ্যজুড়ে সাংস্কৃতিক চেতনা ও সেবার বার্তা ছড়িয়ে দিতে এক অভিনব উদ্যোগ নিয়েছে অসম সরকারের সাংস্কৃতিক পরিক্রমা বিভাগ। বিভাগের উদ্যোগে এবং ‘সেবা সংকল্প অভিযান’-এর সঙ্গে সঙ্গতি রেখে আগামী ২৪শে সেপ্টেম্বর থেকে ১৫ই অক্টোবর পর্যন্ত সমগ্র রাজ্যজুড়ে “নমো সেবা গাঁথা – এক অন্তহীন কাহিনী” শীর্ষক এক বিশেষ পথনাটক প্রদর্শনের কর্মসূচির আয়োজন করা হয়েছে।…
-

৩ লক্ষ মানুষের জন্য মহাপরিকল্পনা, স্মার্ট ও বন্যামুক্ত শিলচর গড়তে সংকল্পপত্র প্রকাশ বিজেপির
বরাককণ্ঠ প্রতিবেদন। শিলচর : আগামী ৩ অক্টোবর অনুষ্ঠেয় অসমের দ্বিতীয় বৃহত্তম শহর শিলচর পুর নিগমের প্রথম ঐতিহাসিক নির্বাচন। সেই নির্বাচনকে সামনে রেখে শুক্রবার বঙ্গভবনে নিজেদের নির্বাচনী সংকল্পপত্র প্রকাশ করল বিজেপি। দলের তরফে জানানো হয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস ও সবকা প্রয়াস’ এবং মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মার ‘বিকশিত আসাম, বিকশিত বরাক’-এর স্বপ্নকে…
-

“হঠাৎ টিকিট পেয়ে নেতা, জনযন্ত্রণার খবর রাখেন কি?” – পৌরভোটের প্রার্থীদের নিয়ে প্রশ্ন তুললেন দিলীপ কুমার দে
বরাককণ্ঠ প্রতিবেদন। শিলচর: শিলচর পৌরসভা ভোটের টিকিট ঘোষণার পর থেকেই শহরজুড়ে একটাই আলোচনা — প্রার্থী কারা? তাদের অতীত কী? এই নিয়েই এবার মুখ খুললেন শহরের বিশিষ্ট নাগরিক দিলীপ কুমার দে। তিনি সাফ জানিয়ে দিলেন, যারা আজ টিকিট পেয়ে নেতা-নেত্রী হয়েছেন, তাদের বেশিরভাগকেই কোনও দিন সমাজের কাজে দেখা যায়নি। দিলীপ বাবুর প্রশ্ন, “যারা পৌরভোটে প্রার্থী হয়েছেন…
-

পুজোর আগেই বদলাবে বরাকের সড়কের চেহারা, দিসপুরে হাই-লেভেল বৈঠকে বড় সিদ্ধান্ত মন্ত্রী কৃষ্ণেন্দু পালের
বরাককণ্ঠ প্রতিবেদন। গুয়াহাটি: উৎসবের মরশুমের আগেই সুখবর আসছে বরাকবাসীর জন্য। দীর্ঘদিন ধরে বেহাল হয়ে পড়ে থাকা বরাক উপত্যকার জাতীয় সড়ক ও গুরুত্বপূর্ণ সংযোগকারী সড়কগুলির সংস্কারের কাজ দুর্গাপুজোর আগেই শুরু হচ্ছে। বুধবার দিসপুর জনতা ভবনে বরাক উপত্যকা উন্নয়ন মন্ত্রী কৃষ্ণেন্দু পালের পৌরোহিত্যে অনুষ্ঠিত এক উচ্চপর্যায়ের পর্যালোচনা বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কোন কোন সড়কের অবস্থা শোচনীয়?…
-

সিইসি-র সমালোচনা রাজনৈতিক প্রচার, নির্বাচন কমিশন যৌথ সংস্থা: মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা
বরাককণ্ঠ প্রতিবেদন। গুয়াহাটি : মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের সমালোচনাকে “রাজনৈতিক প্রচার” বলে অভিহিত করলেন অসমের মুখ্যমন্ত্রী ড.হিমন্তবিশ্ব শর্মা। বৃহস্পতিবার মন্ত্রিসভার বৈঠকের পর সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, নির্বাচন কমিশন একটি যৌথ সংস্থা এবং এর সিদ্ধান্ত হয় সর্বসম্মতিতে, না হয় সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে নেওয়া হয়। ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) নিয়ে সিইসি জ্ঞানেশ কুমার এবং…
-

২০০ বছরের ইতিহাসে নজিরবিহীন ঘটনা, ৬ মাস ধরে বিজ্ঞাপন বন্ধ অসমে
বরাককণ্ঠ প্রতিবেদন। গুয়াহাটি : অসমের সংবাদপত্রের ২০০ বছরের ইতিহাসে এক কালো অধ্যায় তৈরি হয়েছে। নির্বাচনী বিধি উঠে যাওয়ার ৫ মাস পরেও রাজ্যের ক্ষুদ্র ও মাঝারি সংবাদপত্রগুলিকে বিজ্ঞাপন না দেওয়ায় তীব্র ক্ষোভ দেখা দিয়েছে। ইন্ডিয়ান ফেডারেশন অফ স্মল অ্যান্ড মিডিয়াম নিউজপেপারসের অসম রাজ্য কমিটির সভাপতি প্রভাত চন্দ্র শর্মা এবং সাধারণ সম্পাদক এম সাইফুদ্দিন আহমেদ এক বিবৃতিতে…
-

নাগরিক সুরক্ষা সংহিতার ১৬৩ নং ধারা বলবৎ প্রশাসনের
জনসংযোগ। শিলচর: কাছাড় জেলায় আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতির রিপোর্টের পরিপ্রেক্ষিতে এবং সীমান্তবর্তী এলাকাসমূহ থেকে এই জেলা দিয়ে বেআইনিভাবে পণ্যসামগ্রী ও গবাদি পশু পাচারের আশঙ্কায় কাছাড়ের জেলা ম্যাজিস্ট্রেট রাহুল কুমার গুপ্ত, আইএএস, ২৩শে সেপ্টেম্বর ২০২৬ ইংরেজি এক আদেশে সমগ্র জেলায় ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার ১৬৩ নং ধারা বলবৎ করে কিছু গুরুত্বপূর্ণ নির্দেশ জারি করেছেন। এই নির্দেশ সমূহে বলা…
-

অসম মন্ত্রিসভার বৈঠকের সম্পূর্ণ সিদ্ধান্ত – ২৪ সেপ্টেম্বর ২০২৬
জনসংযোগ। গুয়াহাটি : আজ লোকসেবা ভবনে মুখ্যমন্ত্রী ড. হিমন্তবিশ্ব শর্মার সভাপতিত্বে রাজ্য মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে নেওয়া সব সিদ্ধান্ত নিচে দেওয়া হলো – ১. জলাভূমি ও মৎস্য প্রকল্প: ৭৯৬ কোটি ৮৮ লাখ টাকার অসম স্থায়ী জলাভূমি ও সমন্বিত মৎস্য রূপান্তর প্রকল্পে অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে ৬৩৭ কোটি ৫০৪ লাখ টাকা দেবে এশীয় উন্নয়ন…
Latest News

Stay Connected
Tags
You May Have Missed











