Category: Local News
-

শেষ পর্বের প্রস্তুতি সম্পূর্ণ, ভোটকেন্দ্রে পৌঁছল ব্যালট বাক্সসহ ভোটের সামগ্রী
জনসংযোগ। শিলচর : শনিবার শিলচর পুর নিগম নির্বাচন। তার আগে শুক্রবার সকাল ৭টা থেকে ভোটগ্রহণকর্মীদের হাতে ভোটগ্রহণের প্রয়োজনীয় সামগ্রী তুলে দেওয়ার কাজ শুরু হয়। ব্যালট বাক্স এবং অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী সংগ্রহ করে একে একে নিজ নিজ নির্ধারিত ভোটকেন্দ্রের উদ্দেশে রওনা দেন নির্বাচনে নিযুক্ত ভোটগ্রহণ কর্মীরা। কাছাড়ের জেলাশাসক তথা জেলা নির্বাচন আধিকারিক রাহুল কুমার গুপ্তা, আইএএস,…
-

গান্ধীজয়ন্তীতে শ্রদ্ধা, স্বচ্ছতার বার্তা, কাছাড় জুড়ে নানা কর্মসূচি
জনসংযোগ। শিলচর : মহাত্মা গান্ধীর ১৫৭তম জন্মবার্ষিকী উপলক্ষে শুক্রবার কাছাড় জেলার সর্বত্র পালিত হল গান্ধীজয়ন্তী। বিভিন্ন সরকারি বিভাগ , পুরসভা ও প্রশাসনিক প্রতিষ্ঠানের আধিকারিক এবং কর্মীরা জাতির জনক মহাত্মা গান্ধীর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য নিবেদন করার পাশাপাশি স্বচ্ছতা-সংক্রান্ত নানা কর্মসূচিতেও অংশ নেন। শহরের পার্ক রোডে শহিদ স্মারকের কাছে গান্ধী বাগ পার্কে মূল অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। সেখানে শিলচর…
-

হাইলাকান্দিতে যথাযোগ্য মর্যাদায় গান্ধী জয়ন্তী পালন: শ্রদ্ধা নিবেদন ও স্বচ্ছতা অভিযান জেলা বিজেপির
নিজস্ব প্রতিনিধি। হাইলাকান্দি: আজ ২রা অক্টোবর সমগ্র দেশের সাথে সঙ্গতি রেখে হাইলাকান্দি জেলাতেও যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হলো জাতির জনক মহাত্মা গান্ধীর জন্মজয়ন্তী। এই ঐতিহাসিক দিনটি উদযাপন উপলক্ষে হাইলাকান্দি জেলা ভারতীয় জনতা পার্টির (বিজেপি) পক্ষ থেকে দিনভর একাধিক তাৎপর্যপূর্ণ কর্মসূচির আয়োজন করা হয়। দিনের সূচনায় দলীয় কার্যকর্তারা হাইলাকান্দির বিসর্জন ঘাটে সমবেত হন।…
-

শিলচর পুরনিগম নির্বাচন ২০২৬: জেলা স্তরের এমসিএমসি কমিটি গঠন
জনসংযোগ। শিলচর : শিলচর পুরনিগম নির্বাচন ২০২৬ -কে উপলক্ষ করে ভারতীয় নির্বাচন আয়োগের নির্দেশিকা অনুযায়ী মিডিয়া সার্টিফিকেশন এন্ড মনিটরিং কমিটি (এমসিএমসি)-র জেলা স্তরের কমিটি গঠন করা হয়েছে। কাছাড়ের জেলা কমিশনারের কার্যালয়ের পাবলিসিটি অ্যান্ড পাবলিক রিলেশন সেল থেকে জারি করা এক আদেশে এই কমিটি গঠনের কথা জানানো হয়েছে। জেলা স্তরের এমসিএমসি কমিটির চেয়ারম্যান হিসেবে থাকছেন কাছাড়ের…
-

শিলচর পুরনিগম নির্বাচন ২০২৬: ৪৮ ঘণ্টার নীরবতা পর্বে সংবাদপত্রে রাজনৈতিক বিজ্ঞাপন প্রকাশ নিয়ে জেলা প্রশাসনে নির্দেশিকা
জনসংযোগ। শিলচর : শিলচর মিউনিসিপ্যাল কর্পোরেশন নির্বাচন, ২০২৬ উপলক্ষে ৪৮ ঘণ্টার নীরবতা পর্বে রাজনৈতিক বিজ্ঞাপন প্রকাশ সংক্রান্ত বিধি-বিধান সম্পর্কে সংবাদপত্র, প্রকাশক, রাজনৈতিক দল, প্রার্থী, বিজ্ঞাপন সংস্থা ও সংশ্লিষ্ট সকলের উদ্দেশে একটি গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি জারি করেছে কাছাড় জেলা প্রশাসনের পাবলিসিটি অ্যান্ড পাবলিক রিলেশন সেল। বিজ্ঞপ্তিতে স্পষ্ট করা হয়েছে যে, জনপ্রতিনিধি আইন ১৯৫১ এর অনুচ্ছেদ ১২৬ (১)…
-

ডিব্রুগড়ের ইন্ডিয়া ক্লাবের তরফ থেকে উষ্ণ সংবর্ধনায় আবেগাপ্লুত ড.সৌমেন ভারতীয়া
বরাককণ্ঠ প্রতিবেদন। ডিব্রুগড় : ডিব্রুগড়ের ১৪৩ বছরের ঐতিহ্যবাহী ইন্ডিয়া ক্লাবের পক্ষ থেকে সংবর্ধনা জানানো হয় ব্যতিক্রম গ্রুপের কর্ণধার ড.সৌমেন ভারতীয়াকে। ইন্ডিয়া ক্লাবের সভাপতি তথা ডিব্রুগড় পৌর নিগমের মেয়র ড.সৈকত পাত্রের আন্তরিক উদ্যোগ ও সৌজন্যে আয়োজিত এই উষ্ণ সংবর্ধনা অনুষ্ঠানে ব্যতিক্রম গ্রুপের দীর্ঘ সাংস্কৃতিক কর্মকাণ্ড ও সমাজের প্রতি দায়বদ্ধতার প্রতি শ্রদ্ধা জানানো হয়। শতাধিক বছরের ইতিহাস,…
-

ভিআইপি সংস্কৃতির নির্মম বলি: শিলচরে মুখ্যমন্ত্রীর কনভয়ের জন্য আটকে থাকা অ্যাম্বুলেন্সের রোগীর করুণ মৃত্যু, ক্ষোভে ফুঁসছে বরাক
বরাককণ্ঠ প্রতিবেদন। শিলচর: ফের ভিআইপি সংস্কৃতির নির্মম বলি হলেন এক সাধারণ মানুষ। শিলচর পৌরনিগম নির্বাচনের প্রচারে আসা মুখ্যমন্ত্রীর কনভয় পার করার জন্য রাস্তায় আটকে রাখা অ্যাম্বুলেন্সে থাকা মুমূর্ষু রোগী রসরাজ চক্রবর্তী ওরফে রিন্টু ঠাকুর আজ শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শিলচরের ভাঙা এলাকার বাসিন্দা রসরাজ চক্রবর্তীকে গুরুতর অসুস্থ অবস্থায় অ্যাম্বুলেন্সে করে শিলচর মেডিক্যাল…
-

ভোটের প্রচারে তিলোত্তমার স্বপ্ন আছে, সংস্কৃতির কথা নেই — শিলচরে ক্ষোভে ফুঁসছে সাংস্কৃতিক মহল
বরাককণ্ঠ প্রতিবেদন। শিলচর : শিলচর পৌরনিগম নির্বাচন। শেষ মুহূর্তের প্রচারে ঝড় তুলতে বরাক সফরে এসেছেন মুখ্যমন্ত্রী থেকে শুরু করে একাধিক হেভিওয়েট মন্ত্রী, বিধায়ক ও রাজ্য নেতৃত্ব। মঞ্চ থেকে প্রতিশ্রুতির বন্যা — শিলচরকে তিলোত্তমা করা হবে, স্মার্ট সিটি হবে, রাস্তা হবে, ড্রেন হবে, জল হবে, আলো হবে। বিজেপিকে জেতানোর জন্য বড় বড় ভাষণে ভরিয়ে তোলা হয়েছে…
-

আজ ১ অক্টোবর আসাম পুলিশ দিবস, পুলিশ বাহিনীকে কুর্নিশ মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মার
বরাককণ্ঠ প্রতিবেদন। শিলচর : আজ আসাম পুলিশ দিবস। প্রতি বছরের মতো এবারও যথাযোগ্য মর্যাদা ও শ্রদ্ধার সঙ্গে দিনটি পালন করা হচ্ছে রাজ্যজুড়ে। এই গৌরবময় দিনে আসাম পুলিশ বাহিনীর প্রতিটি আধিকারিক, কনস্টেবল, হোমগার্ড এবং তাঁদের পরিবারবর্গকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন ও কৃতজ্ঞতা জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ড. হিমন্তবিশ্ব শর্মা। আজ সকালে সামাজিক যোগাযোগ মাধ্যম X-এ (সাবেক টুইটার) একটি…
-

ব্যতিক্রম গ্রুপের উদ্যোগে গুরু গৌরব সম্মান ২০২৬-এর দ্বিতীয় সংস্করণ
আপার অসমের ৫০ জন শিক্ষক-শিক্ষিকাকে সম্মাননা বরাককণ্ঠ প্রতিবেদন। ডিব্রুগঢ় : শিক্ষক সমাজের অবদান ও সমাজ গঠনে তাঁদের গুরুত্বপূর্ণ ভূমিকার প্রতি শ্রদ্ধা জানাতে ব্যতিক্রম গ্রুপের উদ্যোগে আয়োজিত ‘গুরু গৌরব সম্মান ২০২৬’-এর দ্বিতীয় সংস্করণ (আপার অসম)। এই উপলক্ষে আজ ডিব্রুগড়ের হোটেল ট্রি কান্ট্রিতে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জেআইএস গ্রুপের ডেপুটি ডিরেক্টর—বিজনেস ডেভেলপমেন্ট…
Latest News

Stay Connected
Tags
You May Have Missed











