Category: Local News
-

উৎসবের আবহে শিলচরে পালিত হলো ৮০তম স্বাধীনতা দিবস, পতাকা উত্তোলন করলেন মন্ত্রী কৌশিক রায়
বরাককণ্ঠ প্রতিবেদন। শিলচর : দেশের গৌরবোজ্জ্বল ৮০তম স্বাধীনতা দিবস উপলক্ষে শনিবার, ১৫ আগস্ট সারা দেশের সঙ্গে সামঞ্জস্য রেখে কাছাড় জেলা প্রশাসনের উদ্যোগে শিলচরে দিনভর ছিল দেশপ্রেম ও উৎসবের আবহ। জেলা ক্রীড়া সংস্থার ময়দানে আয়োজিত মূল অনুষ্ঠানে হাজারো মানুষের উপস্থিতিতে যথাযোগ্য মর্যাদায় পালিত হয় এই জাতীয় উৎসব। সকাল ৯টায় জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন…
-

৮০তম স্বাধীনতা দিবসে গুয়াহাটিতে জাতীয় পতাকা উত্তোলন করলেন মুখ্যমন্ত্রী ড.হিমন্তবিশ্ব শর্মা, বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন
বরাককণ্ঠ প্রতিবেদন। গুয়াহাটী: দেশের গৌরবোজ্জ্বল ৮০তম স্বাধীনতা দিবসের পবিত্র ক্ষণে আজ গুয়াহাটী জাতীয় পতাকা উত্তোলন করেন আসামের মুখ্যমন্ত্রী ড.হিমন্তবিশ্ব শর্মা। পতাকা উত্তোলনের পর তিনি অসমবাসীর উদ্দেশ্যে এক আবেগঘন ভাষণ দেন এবং কুচকাওয়াজে অভিবাদন গ্রহণ করেন। ভাষণের শুরুতেই তিনি স্বাধীনতার জন্য প্রাণ উৎসর্গ করা বীর শহীদ ও স্বাধীনতা সংগ্রামীদের প্রতি গভীর শ্রদ্ধা জানান। তিনি বলেন, “তাঁদের…
-

শিবসাগরে ত্রাণ বন্টন করল সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস
বরাককণ্ঠ প্রতিবেদন। শিবসাগর : আসামের সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ালো সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস। কলকাতা থেকে আগত তৃণমূল কংগ্রেসের এক প্রতিনিধি দল শিবসাগর জেলার বন্যা বিধ্বস্ত অঞ্চলের লোকদের মধ্যে ত্রাণ সামগ্রী বন্টন করেন। শিশু খাদ্য থেকে আরম্ভ করে জামা কাপড়, ঔষধপত্র সহ নিত্য প্রয়োজনীয় সামগ্রী বন্টন করে মানবিক দায়িত্ব পালন করেন তারা। তৃণমূলের শীর্ষ নেতৃত্ব…
-

হাইকোর্ট বেঞ্চের দাবিতে সুস্মিতা দেবের ভূমিকার প্রশংসা, সাক্ষাৎ করল বাস্তবায়ন কমিটি
বরাককণ্ঠ প্রতিবেদন। শিলচর : বরাক উপত্যকায় গৌহাটি হাইকোর্টের একটি স্থায়ী বেঞ্চ স্থাপনের দীর্ঘদিনের দাবিকে আরও জোরদার করার লক্ষ্যে সক্রিয় ভূমিকা গ্রহণ করায় রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেবকে ধন্যবাদ ও সম্মাননা জানাল গৌহাটি হাইকোর্ট বেঞ্চ বাস্তবায়ন কমিটির কাছাড় জেলা কমিটি। শুক্রবার কমিটির কাছাড় জেলা শাখার একটি প্রতিনিধিদল সুস্মিতা দেবের বাড়িতে গিয়ে তাঁর সঙ্গে সাক্ষাৎ করে। এ সময়…
-

নেতাজি অবমাননার প্রতিবাদে রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি
নিঃশর্ত ক্ষমা ও রাজ্যসভা থেকে বহিষ্কারের দাবি শিলচরের নেতাজি প্রেমীদের বরাককণ্ঠ প্রতিবেদন। শিলচর : নেতাজি সুভাষচন্দ্র বসু ও আজাদ হিন্দ ফৌজ নিয়ে অবমাননাকর মন্তব্যের প্রতিবাদে শিলচরের নেতাজি প্রেমী সংগঠন ও বিশিষ্ট ব্যক্তিবর্গের পক্ষ থেকে রাষ্ট্রপতি মাননীয়া দ্রৌপদী মুর্মুর উদ্দেশ্যে স্মারকলিপি পাঠানো হয়েছে। উত্তরবঙ্গের রাজ্যসভা সাংসদ নগেন্দ্র রায়ের নিঃশর্ত ক্ষমা প্রার্থনা এবং তাকে রাজ্যসভা থেকে বহিষ্কারের…
-

ফাটকবাজারে বিজেপি নেতা নবজিৎ গুপ্তকে মারধর, সদর থানায় অভিযোগ
বরাককণ্ঠ প্রতিবেদন। হাইলাকান্দি : শিলচর শহরের ফাটকবাজারে কথা কাটাকাটির জেরে মারধর ও আঘাত করার চেষ্টার অভিযোগ উঠেছে। আক্রান্ত হয়েছেন হাইলাকান্দির বিজেপি নেতা ও ব্যবসায়ী নবজিৎ গুপ্ত ওরফে গৌতম গুপ্ত। ঘটনা যা ঘটেছে: গতকাল বিকেল প্রায় ৬টার সময় নবজিৎ গুপ্ত ফাটকবাজারে ব্যবসায়ী সমিতির সভাপতি প্রণব পালচৌধুরীর সঙ্গে দেখা করতে যান। সেখানে বাজারের শ্রীকৃষ্ণ ভাণ্ডারের মালিক দেবাশিস…
-

প্রতিটি ঘরে তেরঙ্গা অভিযানে অংশ নিতে মুখ্যমন্ত্রীর আহ্বান, আজ কলাক্ষেত্রে রাজ্যপালের উপস্থিতিতে বিশেষ অনুষ্ঠান
বরাককণ্ঠ প্রতিবেদন। গুয়াহাটি: স্বাধীনতার ৮০তম বর্ষপূর্তি উপলক্ষে দেশজুড়ে পালিত হওয়া প্রতিটি ঘরে তেরঙ্গা অভিযানে রাজ্যের সকল মানুষকে সামিল হওয়ার আহ্বান জানিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী ড.হিমন্তবিশ্ব শর্মা। তিনি বলেছেন, দেশের স্বাধীনতা সংগ্রামীদের আত্মত্যাগ ও সাহসের প্রতি শ্রদ্ধা জানাতেই এই অভিযান। প্রতিটি বাড়িতে জাতীয় পতাকা উত্তোলন করে দেশপ্রেমের বার্তা ছড়িয়ে দেওয়ার জন্য তিনি সকলকে এগিয়ে আসার অনুরোধ করেছেন।…
-

কাজিরাঙার চারপাশে ১ কিলোমিটার পরিবেশ সংবেদনশীল এলাকা: সিদ্ধান্তের পক্ষে মুখ্যমন্ত্রী ড.হিমন্তবিশ্ব শর্মা
বরাককণ্ঠ প্রতিবেদন। গুয়াহাটি : রাজ্যের কাজিরাঙা জাতীয় উদ্যানের চারপাশে ১ কিলোমিটার পরিবেশ সংবেদনশীল এলাকা ঘোষণার সিদ্ধান্তের পক্ষে সওয়াল করলেন মুখ্যমন্ত্রী ড.হিমন্তবিশ্ব শর্মা। বুধবার, ১২ আগস্ট ২০২৬ গুয়াহাটিতে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এই কথা বলেন। মুখ্যমন্ত্রী বলেন, কেন্দ্র সরকার পরিবেশ সংবেদনশীল এলাকা চূড়ান্তভাবে ঘোষণা না করা পর্যন্ত ১০ কিলোমিটারের সাধারণ সংরক্ষিত বলয় সব সংরক্ষিত…
-

৮০তম স্বাধীনতা দিবসে শিলচরে “আমরা ভারতবাসী” সাংস্কৃতিক অনুষ্ঠান
বরাককণ্ঠ প্রতিবেদন। শিলচর: দেশের ৮০তম স্বাধীনতা দিবস উপলক্ষে শিলচরে বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে সম্মিলিত সাংস্কৃতিক মঞ্চ। অনুষ্ঠানের নাম “আমরা ভারতবাসী”। আগামী ১৩ আগস্ট, বৃহস্পতিবার ২০২৬ সন্ধ্যা ৬টা ১০ মিনিটে শিলচরের মধ্যশহর সাংস্কৃতিক সমিতির প্রেক্ষাগৃহ, পার্ক রোডে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এই তথ্য জানিয়েছেন মঞ্চের সাধারণ সম্পাদক অজয়কুমার রায়। তিনি বলেন, স্বাধীনতার এই গৌরবময় দিনে…
-

স্বাধীনতা দিবসের প্রাক্কালে শিলচরে দেশপ্রেমের ঢেউ, হাজার মানুষের অংশগ্রহণে বিশাল তিরঙ্গা র্যালি
বরাককণ্ঠ প্রতিবেদন। শিলচর : আসন্ন স্বাধীনতা দিবসকে সামনে রেখে আজ বিকেলে শিলচরের বুকে নেমে এল দেশপ্রেমের জোয়ার। জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত হল এক বিশাল তিরঙ্গা র্যালি। জাতীয় পতাকার গেরুয়া, সাদা, সবুজ রঙে রঙিন হয়ে উঠল গোটা শহর। বিকেল ৫টায় শিলচর জেলা ক্রীড়া সংস্থার মাঠ থেকে শুরু হয় এই র্যালি। হাতে জাতীয় পতাকা, মুখে দেশাত্মবোধক স্লোগান…
Latest News

Stay Connected
Tags
You May Have Missed











