Category: Culture
-

সংস্কৃতি মন্ত্রী বিমল বরার সঙ্গে ব্যতিক্রমের সৌজন্য সাক্ষাৎ
বরাককণ্ঠ প্রতিবেদন। গুয়াহাটি : ভারতরত্ন ড. ভূপেন হাজরিকার জন্মশতবর্ষ উদযাপনকে সামনে রেখে অসম সরকারের সংস্কৃতি মন্ত্রী বিমল বরার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন ব্যতিক্রম গ্রুপের কর্ণধার ড. সৌমেন ভারতীয়া। সাক্ষাৎকালে ভুপেন হাজরিকার কালজয়ী সৃষ্টি, মানবতাবাদী আদর্শ এবং অসম তথা সমগ্র দেশের সাংস্কৃতিক জগতে তাঁর অসামান্য অবদানকে স্মরণ করে আগামী ৮ সেপ্টেম্বর আয়োজিত জন্মশতবর্ষের বিশেষ অনুষ্ঠান ও…
-

দক্ষিণ অসমে ব্যাপক সাড়া ফেলেছে ‘সাউথ অসম ভূপেন্দ্র সংগীত প্রতিযোগিতা’, বিভিন্ন ভাষায় ধ্বনিত হচ্ছে ভূপেনের গান
বরাককণ্ঠ প্রতিবেদন। শিলচর : ভারতরত্ন ড. ভূপেন হাজরিকার জন্মশতবর্ষকে সামনে রেখে দক্ষিণ অসম জুড়ে আয়োজিত ‘সাউথ অসম ভূপেন্দ্র সংগীত প্রতিযোগিতা’ ব্যাপক সাড়া ফেলেছে। ব্যতিক্রম গ্রুপের উদ্যোগে এবং মিরাকি অ্যাসোসিয়েটসের সহযোগিতায় এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। ভূপেন হাজরিকার গান, তাঁর দর্শন এবং মানবতার বার্তা নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দেওয়াই এই আয়োজনের প্রধান উদ্দেশ্য। দক্ষিণ অসমের চার…
-

বিধানসভা গ্রন্থাগারের ১৯টি বই ফেরত না দিলে মমতার বিরুদ্ধে ব্যবস্থা, হুঁশিয়ারি মন্ত্রী গৌরীশংকর ঘোষের
বরাককণ্ঠ প্রতিবেদন। কলকাতা : বিধানসভা গ্রন্থাগারের ১৯টি বই ফেরত না দেওয়ায় প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিলেন রাজ্যের গ্রন্থাগার বিষয়ক মন্ত্রী গৌরীশংকর ঘোষ। ওই ১৯টি বইয়ের মধ্যে রয়েছে রবীন্দ্র রচনাবলীর ১৮টি খণ্ড এবং সঞ্চয়িতা। মঙ্গলবার সিউড়িতে বিবেকানন্দ গ্রন্থাগারের ১২৭তম প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে যোগ দেন মন্ত্রী। সেখানেই সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি জানান, সময়…
-

প্রাগজ্যোতিষ মহাবিদ্যালয়ের বাংলা বিভাগের পাঠ পরিষদের সদস্য মনোনীত ড.সৌমেন ভারতীয়া
বরাককণ্ঠ প্রতিবেদন। গুয়াহাটি : সম্প্রতি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি আয়োগ থেকে স্বশাসিত মর্যাদা লাভ করেছে গুয়াহাটির ঐতিহ্যবাহী প্রাগজ্যোতিষ মহাবিদ্যালয়। এই বিশেষ প্রেক্ষাপটে মহাবিদ্যালয়ের বাংলা বিভাগের পাঠ পরিষদের সদস্য হিসেবে মনোনীত হলেন বিশিষ্ট শিক্ষানুরাগী ও ব্যতিক্রম গোষ্ঠীর কর্ণধার ডঃ সৌমেন ভারতীয়া। মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ডঃ মনোজ কুমার মহন্ত আগামী তিন বছরের জন্য তাঁকে এই গুরুত্বপূর্ণ দায়িত্বে মনোনীত করেছেন। স্বশাসন লাভের…
-

৫০তম রজনী পার করল ‘এ মাসের নাটক’ — বরাকের নাট্য ইতিহাসে নতুন মাইলফলক
বরাককণ্ঠ প্রতিবেদন। শিলচর : বরাক উপত্যকার সাংস্কৃতিক আন্দোলনের ইতিহাসে এক গৌরবময় অধ্যায় রচিত হলো শিলচর বঙ্গভবনে। বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলন, কাছাড় জেলা সমিতির নিরলস ব্যবস্থাপনায় এবং ধারাবাহিক নাট্য প্রয়াস “বঙ্গভবনে এ মাসের নাটক” গতকাল ২৩শে আগস্ট ২০২৬, শনিবার সন্ধ্যায় গৌরবের সঙ্গে ৫০তম রজনী পার করল। এই ঐতিহাসিক সন্ধ্যাকে স্মরণীয় করে রাখতে নাটক…
-

আগরতলায় ‘লালন ও ফোক ফেস্টিভ্যাল’-এ মানুষ সত্যের জয়গান, মঞ্চ মাতালেন বরাকের শিল্পীরাও
বরাককণ্ঠ প্রতিবেদন। আগরতলা : বাউল সম্রাট মহাত্মা লালন ফকিরের ১৩৬ তম তিরোধান দিবসকে স্মরণ করে গত ২২ ও ২৩ আগস্ট ২০২৬, শনিবার ও রবিবার আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবন-১ নম্বর হলে পশ্চিমবঙ্গ ও ত্রিপুরা রাজ্যের সহযোগিতায় ‘লালন এন্ড ফোক কালচার ফাউন্ডেশন’-এর উদ্যোগে অনুষ্ঠিত হয় দুই দিনব্যাপী ‘লালন ও ফোক ফেস্টিভ্যাল-২০২৬’। যার মূল প্রতিপাদ্য ছিল “মানুষ সত্য”…
-

‘সোলমেট’-এ যাত্রা শুরু শিলচর থিয়েটারের
কল্পিতা দেব: উনিশ শতকের শেষভাগে রচিত অ্যান্টন পাভলোভিচ চেখভের ‘অ্য মেরেজ প্রপোজাল’ নাম শুনলেই প্রথমে মনে আসে হাস্যরসের কথা। কিন্তু চেখভের ক্ষেত্রে এই হাস্যরস কখনো শুধু হাসানোর জন্য নয়, বরং তার আড়ালে লুকিয়ে থাকে মানুষের অহংকার, জেদ, সম্পর্কের অদ্ভুত সমীকরণ। অতি সামান্য বিষয়কে কেন্দ্র করে তৈরি হওয়া অসামান্য নাটকীয়তাই তাঁর হাস্যরসের অন্যতম শক্তি। সেই চেখভের…
-

শিল্পী ও সাংস্কৃতিক দলের নাম তালিকাভুক্তি শুরু, আবেদনের শেষ সময় সেপ্টেম্বর ২০২৬
নিজস্ব প্রতিবেদক: উত্তর-পূর্বাঞ্চলের শিল্পীদের জন্য বিজ্ঞপ্তি জারি করেছে কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রকের অধীনস্থ উত্তর-পূর্বাঞ্চল সাংস্কৃতিক কেন্দ্র, ডিমাপুর, নাগাল্যান্ড। কেন্দ্রের পক্ষ থেকে জানানো হয়েছে, এই কেন্দ্রের অন্তর্ভুক্ত আটটি রাজ্য — অরুণাচল, অসম, মণিপুর, মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড, সিকিম ও ত্রিপুরার সকল শিল্পী, কলাকুশলী ও সাংস্কৃতিক দলের নতুন নাম তালিকাভুক্তি এবং পুরনো নাম তালিকাভুক্তির নবীকরণ শুরু হয়েছে। জরুরি তথ্য:…
-

নবদ্বীপে রাজ্য স্তরের সংকীর্তন কর্মশালা
পূর্বাঞ্চল সংস্কৃতি কেন্দ্র ও সংস্কার ভারতীর যৌথ উদ্যোগ, প্রশিক্ষক কঙ্কনা মিত্র রায়চৌধুরী বরাককণ্ঠ প্রতিবেদন। নবদ্বীপ : বাংলার পদাবলী কীর্তনের ঐতিহ্য ও বৈচিত্র্যকে তুলে ধরতে রাজ্য স্তরের এক বিশেষ সংকীর্তন কর্মশালার আয়োজন করা হয়েছে। কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রকের অধীন পূর্বাঞ্চল সংস্কৃতি কেন্দ্র এবং ললিতকলা ও সাহিত্য সমর্পিত অখিল ভারতীয় সাংস্কৃতিক সংস্থা সংস্কার ভারতী পশ্চিমবঙ্গের মঞ্চকলা বিভাগের যৌথ…
-

বিশ্বভারতী ও ইলামবাজারের জমি ফেরত চেয়ে জেলাশাসকের দ্বারস্থ পূর্ণদাস বাউল
ভুবনডাঙায় বাউল সংগ্রহশালা গড়ার পরিকল্পনা ছেলের নিজস্ব প্রতিবেদক। বোলপুর: প্রায় ১৮ বছর আগে বন্ধ হয়ে যাওয়া নিজের আশ্রম ও মন্দির-সহ জমি ফেরত চেয়ে বিশ্বভারতী কর্তৃপক্ষের কাছে আবেদন জানালেন বিশিষ্ট বাউল শিল্পী পদ্মশ্রী পূর্ণদাস বাউল। একইসঙ্গে ইলামবাজার ব্লকের কামারপাড়া এলাকায় তাঁর জমি জবরদখল হয়ে যাওয়ার অভিযোগ তুলে জেলাশাসকের কাছেও লিখিত আর্জি জানিয়েছেন তিনি। মঙ্গলবার সিউড়িতে জেলাশাসক…
Latest News

Stay Connected
Tags
You May Have Missed











