Author: Santosh Chanda
-

৫০তম রজনী পার করল ‘এ মাসের নাটক’ — বরাকের নাট্য ইতিহাসে নতুন মাইলফলক
বরাককণ্ঠ প্রতিবেদন। শিলচর : বরাক উপত্যকার সাংস্কৃতিক আন্দোলনের ইতিহাসে এক গৌরবময় অধ্যায় রচিত হলো শিলচর বঙ্গভবনে। বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলন, কাছাড় জেলা সমিতির নিরলস ব্যবস্থাপনায় এবং ধারাবাহিক নাট্য প্রয়াস “বঙ্গভবনে এ মাসের নাটক” গতকাল ২৩শে আগস্ট ২০২৬, শনিবার সন্ধ্যায় গৌরবের সঙ্গে ৫০তম রজনী পার করল। এই ঐতিহাসিক সন্ধ্যাকে স্মরণীয় করে রাখতে নাটক…
-

আগরতলায় ‘লালন ও ফোক ফেস্টিভ্যাল’-এ মানুষ সত্যের জয়গান, মঞ্চ মাতালেন বরাকের শিল্পীরাও
বরাককণ্ঠ প্রতিবেদন। আগরতলা : বাউল সম্রাট মহাত্মা লালন ফকিরের ১৩৬ তম তিরোধান দিবসকে স্মরণ করে গত ২২ ও ২৩ আগস্ট ২০২৬, শনিবার ও রবিবার আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবন-১ নম্বর হলে পশ্চিমবঙ্গ ও ত্রিপুরা রাজ্যের সহযোগিতায় ‘লালন এন্ড ফোক কালচার ফাউন্ডেশন’-এর উদ্যোগে অনুষ্ঠিত হয় দুই দিনব্যাপী ‘লালন ও ফোক ফেস্টিভ্যাল-২০২৬’। যার মূল প্রতিপাদ্য ছিল “মানুষ সত্য”…
-

‘সোলমেট’-এ যাত্রা শুরু শিলচর থিয়েটারের
কল্পিতা দেব: উনিশ শতকের শেষভাগে রচিত অ্যান্টন পাভলোভিচ চেখভের ‘অ্য মেরেজ প্রপোজাল’ নাম শুনলেই প্রথমে মনে আসে হাস্যরসের কথা। কিন্তু চেখভের ক্ষেত্রে এই হাস্যরস কখনো শুধু হাসানোর জন্য নয়, বরং তার আড়ালে লুকিয়ে থাকে মানুষের অহংকার, জেদ, সম্পর্কের অদ্ভুত সমীকরণ। অতি সামান্য বিষয়কে কেন্দ্র করে তৈরি হওয়া অসামান্য নাটকীয়তাই তাঁর হাস্যরসের অন্যতম শক্তি। সেই চেখভের…
-

“প্রকল্পগুলির কাজ দ্রুততা ও সুষ্ঠু সমন্বয়ের সঙ্গে এগিয়ে নিতে হবে”: বরাক উপত্যকা উন্নয়ন মন্ত্রী কৃষ্ণেন্দু পাল বরাক উপত্যকার গুরুত্বপূর্ণ উন্নয়নমূলক কাজের পর্যালোচনা করলেন
শিলচরে নতুন অডিটোরিয়াম-কাম-জেলা গ্রন্থাগার এবং অসম সচিবালয় প্রকল্পের পর্যালোচনা মন্ত্রীর, অনুমোদন প্রক্রিয়া ও নির্মাণকাজ ত্বরান্বিত করার নির্দেশ আধিকারিকদের বরাককণ্ঠ প্রতিবেদন। শিলচর : জনস্বাস্থ্য কারিগরি, পার্বত্য এলাকা ও বরাক উপত্যকা উন্নয়ন মন্ত্রী কৃষ্ণেন্দু পাল শনিবার শিলচরের অসম সচিবালয়, বরাক উপত্যকায় বরাক উপত্যকার উন্নয়ন সংক্রান্ত একটি পর্যালোচনা সভায় সভাপতিত্ব করেন। সভায় শিলচরে নতুন অডিটোরিয়াম-কাম-জেলা গ্রন্থাগার নির্মাণ এবং…
-

পৌরসভা আয়ুক্ত সংস্থার সঙ্গে মন্ত্রী কৌশিক রায়ের বৈঠক, উন্নত পুর প্রশাসনে সমন্বিত উদ্যোগের আহ্বান
বরাককণ্ঠ প্রতিবেদন। দিসপুর: গৃহ নির্মাণ ও নগর পরিক্রমা বিভাগের মন্ত্রী কৌশিক রায় আজ জনতা ভবনের ব্লক-বি-তে তাঁর কার্যালয়ের সভাকক্ষে সারা আসাম পৌরসভা আয়ুক্ত সংস্থার কর্মকর্তা ও সদস্যদের সঙ্গে বৈঠকে মিলিত হন। বৈঠকে বিভিন্ন পৌরসভার চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও আয়ুক্তরা দায়িত্ব পালনের ক্ষেত্রে নানা সমস্যা ও প্রত্যাহ্বানের কথা তুলে ধরেন। সংস্থার সভাপতি ড.সুরজিৎ বর্মন বিভিন্ন সমস্যা…
-

নাগরিকত্ব আইন নিয়ে নতুন নির্দেশ কেন্দ্রের, আট রাজ্য ও অঞ্চলকে রাখা হলো আওতার বাইরে
বরাককণ্ঠ প্রতিবেদন। নয়াদিল্লি : নাগরিকত্ব আইন নিয়ে নতুন নির্দেশ জারি করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। গত ১৯ আগস্ট জারি করা নতুন নির্দেশে জানানো হয়েছে, নাগরিকত্ব আইন ১৯৫৫-র অধীনে চলতি বছরের একটি সরকারি নির্দেশ কয়েকটি নির্দিষ্ট রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে বলবৎ হবে না। যে সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলকে এই নির্দেশের আওতার বাইরে রাখা হয়েছে, সেগুলি হলো…
-

শিল্পী ও সাংস্কৃতিক দলের নাম তালিকাভুক্তি শুরু, আবেদনের শেষ সময় সেপ্টেম্বর ২০২৬
নিজস্ব প্রতিবেদক: উত্তর-পূর্বাঞ্চলের শিল্পীদের জন্য বিজ্ঞপ্তি জারি করেছে কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রকের অধীনস্থ উত্তর-পূর্বাঞ্চল সাংস্কৃতিক কেন্দ্র, ডিমাপুর, নাগাল্যান্ড। কেন্দ্রের পক্ষ থেকে জানানো হয়েছে, এই কেন্দ্রের অন্তর্ভুক্ত আটটি রাজ্য — অরুণাচল, অসম, মণিপুর, মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড, সিকিম ও ত্রিপুরার সকল শিল্পী, কলাকুশলী ও সাংস্কৃতিক দলের নতুন নাম তালিকাভুক্তি এবং পুরনো নাম তালিকাভুক্তির নবীকরণ শুরু হয়েছে। জরুরি তথ্য:…
-

আসাম বিশ্ববিদ্যালয় নিয়ে সরকারি ওয়েবসাইটে ভুল তথ্য, মুছে ফেলার দাবিতে ফের মুখ্য সচিবকে স্মারক মাতৃভাষা সুরক্ষা সমিতির
বরাককণ্ঠ প্রতিবেদন। শিলচর: ১৯৮৫ সালের আসাম চুক্তি বাস্তবায়নের অংশ হিসেবে শিলচরে আসাম বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা সংক্রান্ত আসাম সরকারের ওয়েবসাইটে প্রদত্ত তথ্য মুছে ফেলার দাবিতে ফের রাজ্যের মুখ্য সচিবের কাছে স্মারকপত্র পাঠালো বরাক উপত্যকা মাতৃভাষা সুরক্ষা সমিতি, কাছাড় জেলা কমিটি। গত ২০ আগস্ট জেলা সভাপতি সুনীল রায় স্বাক্ষরিত পত্রে সমিতির পক্ষ থেকে ইতিপূর্বে পাঠানো ৯ জুন ২০২৫…
-

বয়স্ক নাগরিকদের জন্য কাছাড়ে ২২ আগস্ট চালু হবে লিগ্যাল সার্ভিসেস ক্লিনিক
আইনি সহায়তা সহজলভ্য করার উদ্যোগ, বয়স্ক নাগরিকদের কল্যাণ ও সুরক্ষা সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করবেন বিচার বিভাগ, প্রশাসন ও প্রবীণ নাগরিকরা বরাককণ্ঠ প্রতিবেদন। শিলচর : কাছাড় জেলা আইন পরিষেবা কর্তৃপক্ষ (ডিএলএসএ) আগামী ২২ আগস্ট বয়স্ক নাগরিকদের জন্য একটি লিগ্যাল সার্ভিসেস ক্লিনিকের উদ্বোধন করবে। এই ক্লিনিকের মাধ্যমে প্রবীণ নাগরিকরা আইনি সহায়তা পাওয়া, নিজেদের অধিকার সম্পর্কে জানা…
-

শিলঙে নেতাজী-বিবেকানন্দের মূর্তি ভাঙচুরে নিন্দা সর্ব ভারতীয় বাংলা ভাষা মঞ্চের
দোষীদের গ্রেপ্তারের দাবি, কবি অন্নদাশঙ্করের কবিতায় প্রতিবাদ বরাককণ্ঠ প্রতিবেদন। কলকাতা: শিলঙে খাসি স্টুডেন্টস ইউনিয়ন (KSU)-এর মিছিল চলাকালীন আর.আর. কলোনিতে নেতাজী সুভাষচন্দ্র বসুর মূর্তি ভাঙচুর, পা দিয়ে মাড়ানো এবং একই কলোনিতে স্বামী বিবেকানন্দের মূর্তির ভাঙচুর ও অবমাননার ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে সর্ব ভারতীয় বাংলা ভাষা মঞ্চ। সংগঠনের সাধারণ সম্পাদক নীতীশ বিশ্বাস (কলকাতা) ও সভাপতি ডা. দিলীপ…
Latest News

Stay Connected
Tags
You May Have Missed











