Author: Santosh Chanda
-

শ্রীভূমি সীমান্তে বিএসএফ জওয়ানদের রাখি পরাল খুশি স্মৃতি সংস্থা, আবেগে ভাসলেন কমান্ডার উমেশ কুমার
বরাককণ্ঠ প্রতিবেদন। শ্রীভূমি : ভারত-বাংলা সীমান্তের সুতারকান্দি বিএসএফ ক্যাম্পে বৃহস্পতিবার এক আবেগঘন পরিবেশে পালিত হল পবিত্র রাখিবন্ধন উৎসব। শ্রীভূমির অগ্রণী সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন খুশি স্মৃতি সংস্থার বোনেরা ১৭১ নং ব্যাটালিয়নের জওয়ানদের হাতে রাখি পরিয়ে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ করলেন। অনুষ্ঠানে নিজের অভিমত ব্যক্ত করতে গিয়ে ১৭১ নং ব্যাটালিয়নের সুতারকান্দি কোম্পানি কমান্ডার উমেশ কুমার বলেন, “আমরা…
-

ডিমা হাসাওকে শিলচরস্থিত আসাম সচিবালয়ের আওতায় আনার দাবিতে মুখ্যমন্ত্রীর উদ্দেশে স্মারকলিপি প্রদান
বরাককণ্ঠ প্রতিবেদন। শিলচর : দক্ষিণ অসমের প্রশাসনিক ব্যবস্থাকে আরও সহজ, কার্যকর ও জনমুখী করার লক্ষ্যে আজ এক গুরুত্বপূর্ণ উদ্যোগ গ্রহণ করল হাইকোর্ট বেঞ্চ বাস্তবায়ন কমিটি, কাছাড় জেলা ইউনিট। আজ ২৮ আগস্ট, শুক্রবার বিকেল ৩টায় আসাম সরকারের বরাক উপত্যকা উন্নয়ন দপ্তরের যুগ্মসচিবের মাধ্যমে মাননীয় মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মার উদ্দেশে একটি স্মারকলিপি প্রদান করা হয়। স্মারকলিপির…
-

১২ বছরে ৫৯ কোটি অ্যাকাউন্ট, জমা ৩.১৭ লক্ষ কোটি টাকা, জন ধন যোজনার সাফল্যে উচ্ছ্বসিত প্রধানমন্ত্রী
বরাককণ্ঠ প্রতিবেদন। নয়াদিল্লি : প্রধানমন্ত্রী জন ধন যোজনার ১২ বছর পূর্তিতে বড় সাফল্যের কথা তুলে ধরলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি জানিয়েছেন, গত ১২ বছরে এই যোজনা অভূতপূর্ব সাফল্য ও রূপান্তরমূলক ফল দিয়েছে। দেশজুড়ে আর্থিক অন্তর্ভুক্তি এবং মানুষের ক্ষমতায়নে এই যোজনা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এক সোশাল মিডিয়া পোস্টে প্রধানমন্ত্রী মোদী বলেন, জন ধন যোজনা গত…
-

হাফলংয়ে ভূপেন্দ্র সঙ্গীত প্রতিযোগিতার অডিশন ২৯ আগস্ট, সমস্ত অনুষ্ঠানের দায়িত্বে ড.সৌমেন ভারতীয়া
বরাককণ্ঠ প্রতিবেদন। হাফলং: ভারতরত্ন ড. ভূপেন হাজারিকার জন্মশতবর্ষ উপলক্ষে ব্যতিক্রম গ্রুপের উদ্যোগে আয়োজিত দক্ষিণ অসম ভিত্তিক ভূপেন্দ্র সঙ্গীত প্রতিযোগিতা-২০২৬ এর হাফলং অডিশন আগামী ২৯ আগস্ট অনুষ্ঠিত হবে। সমস্ত অনুষ্ঠানের দায়িত্বে রয়েছেন ড. সৌমেন ভারতীয়া। হাফলংয়ের অ্যাগ্রিকালচার গেস্ট হাউস হলে এই অডিশন পর্ব অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ডিমা হাসাও স্বশাসিত পরিষদের ইএম…
-

ভোট এখনই হলে ২৬ আসন খোয়াবে এনডিএ, বাড়বে কংগ্রেসের শক্তি — বলছে মুড অফ দ্য নেশন
নয়াদিল্লি, ২৮ আগস্ট: জেন জি আন্দোলন, প্রশ্নফাঁস বিতর্কে সিজেপি-র প্রতিবাদ এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা — এই আবহে এখন ভোট হলে কী হবে? বিজেপির নেতৃত্বাধীন এনডিএ কি সংখ্যাগরিষ্ঠতা ধরে রাখতে পারবে? নরেন্দ্র মোদীর জনপ্রিয়তাই বা কতটা অটুট? এই সব প্রশ্নের উত্তর দিল ইন্ডিয়া টুডে-সি ভোটারের ‘মুড অফ দ্য নেশন’ সমীক্ষা। সি-ভোটার সংস্থা এই সমীক্ষা…
-

নেপাল-তিব্বত সীমান্তে হড়পা বানে মৃত বেড়ে ৩৯২, নিখোঁজ দেড় হাজারের বেশি, ২৯০ ভারতীয়র খোঁজে তৎপর দিল্লি
কাঠমান্ডু : নেপাল ও তিব্বত সীমান্তে ভয়াবহ হড়পা বান ও বন্যায় পরিস্থিতি ক্রমশ ভয়াবহ হচ্ছে। শেষ পাওয়া খবর অনুযায়ী মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৯২ জনে। এর মধ্যে শুধু নেপালেই মারা গিয়েছেন ৩৮৯ জন, আর প্রতিবেশী তিব্বতে মৃত্যু হয়েছে ৩ জনের। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে প্রশাসন। মৃতের সংখ্যার পাশাপাশি উদ্বেগ বাড়াচ্ছে নিখোঁজের…
-

কাছাড়ে পরিবার পরিকল্পনায় নতুন দিশা, শুরু সাবডার্মাল ইমপ্লান্ট পরিষেবা
জনসংযোগ। শিলচর : কাছাড় জেলায় মহিলাদের জন্য পরিবার পরিকল্পনার ক্ষেত্রে যুক্ত হল আরও একটি দীর্ঘমেয়াদি ও প্রত্যাবর্তনযোগ্য পদ্ধতি। একক-রডের সাবডার্মাল কনট্রাসেপটিভ ইমপ্লান্ট পরিষেবার সূচনা হল জেলায়। ত্বকের নীচে স্থাপন করা এই ইমপ্লান্ট গর্ভধারণ প্রতিরোধে তিন বছর পর্যন্ত সুরক্ষা দিতে সক্ষম। বুধবার শিলচর মেডিক্যাল কলেজ ও হাসপাতাল, এস. এম. দেব সিভিল হাসপাতাল এবং ছোট মামদা মডেল…
-

ডিলিমিটেশন আইন পাশ করাতে তৎপর সরকার, ঝুলে থাকা বাদল অধিবেশন নিয়ে বাড়ছে বিশেষ অধিবেশনের জল্পনা
বরাককণ্ঠ প্রতিবেদন। নয়াদিল্লি : নির্ধারিত সময়ে ডিলিমিটেশন বিল পাশ করানো যায়নি, তবুও প্রক্রিয়া থামাতে নারাজ কেন্দ্র। বাদল অধিবেশনে বিলটি পাশ করানোর পরিকল্পনা থাকলেও তা বাস্তবায়িত হয়নি। এই পরিস্থিতিতে যে কোনও সময় ফের সংসদের অধিবেশন ডাকা হতে পারে বলে আভাস দিয়েছেন সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু। সংবাদমাধ্যমের প্রশ্নের জবাবে তিনি বলেন, অতীতে বহুবার এমন নজির রয়েছে।…
-

সংস্কৃতি মন্ত্রী বিমল বরার সঙ্গে ব্যতিক্রমের সৌজন্য সাক্ষাৎ
বরাককণ্ঠ প্রতিবেদন। গুয়াহাটি : ভারতরত্ন ড. ভূপেন হাজরিকার জন্মশতবর্ষ উদযাপনকে সামনে রেখে অসম সরকারের সংস্কৃতি মন্ত্রী বিমল বরার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন ব্যতিক্রম গ্রুপের কর্ণধার ড. সৌমেন ভারতীয়া। সাক্ষাৎকালে ভুপেন হাজরিকার কালজয়ী সৃষ্টি, মানবতাবাদী আদর্শ এবং অসম তথা সমগ্র দেশের সাংস্কৃতিক জগতে তাঁর অসামান্য অবদানকে স্মরণ করে আগামী ৮ সেপ্টেম্বর আয়োজিত জন্মশতবর্ষের বিশেষ অনুষ্ঠান ও…
-

‘দেশটা কোনও ধর্মশালা নয়’ — অনুপ্রবেশ, মাদক ও সন্ত্রাস দমনে ২০ বছরের বড় পরিকল্পনা পেশ করলেন অমিত শাহ
বরাককণ্ঠ প্রতিবেদন। নয়াদিল্লি : ২০৪৭ সালের মধ্যে ভারতকে উন্নত দেশ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে দেশের অভ্যন্তরীণ নিরাপত্তার জন্য ২০ বছরের বিশাল কর্মপরিকল্পনা পেশ করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বুধবার রাজধানীতে গোয়েন্দা বিভাগের জাতীয় নিরাপত্তা কৌশল সম্মেলনের শেষ দিনে তিনি এই পরিকল্পনা তুলে ধরেন। সম্মেলনে তিনি অনুপ্রবেশ, সন্ত্রাসবাদ, মাদক পাচার এবং প্রযুক্তির নতুন নতুন আন্তর্জাতিক বিপদ…
Latest News

Stay Connected
Tags
You May Have Missed











