,

“মমতা পদত্যাগ না করলে বরখাস্ত করা হবে” : হিমন্ত বিশ্ব শর্মা

বরাককণ্ঠ প্রতিবেদন: পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর পদত্যাগ না করার সিদ্ধান্ত নিয়ে কড়া প্রতিক্রিয়া দিলেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তাঁর মতে, “মমতা ব্যানার্জী যদি পদত্যাগ না করেন তাহলে তাঁকে বরখাস্ত করা হবে। দেশ তাঁর কথায় চলবে না।” মঙ্গলবার ভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে হিমন্ত বিশ্ব শর্মা এই মন্তব্য করেন। তিনি বলেন, “সরকার একটা নির্দিষ্ট সময়…

বরাককণ্ঠ প্রতিবেদন: পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর পদত্যাগ না করার সিদ্ধান্ত নিয়ে কড়া প্রতিক্রিয়া দিলেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তাঁর মতে, “মমতা ব্যানার্জী যদি পদত্যাগ না করেন তাহলে তাঁকে বরখাস্ত করা হবে। দেশ তাঁর কথায় চলবে না।” মঙ্গলবার ভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে হিমন্ত বিশ্ব শর্মা এই মন্তব্য করেন। তিনি বলেন, “সরকার একটা নির্দিষ্ট সময় অপেক্ষা করবে। এরপর তাঁকে বরখাস্ত করা হবে। বাংলা মমতার অসংখ্য ভুলত্রুটি সত্ত্বেও তাঁকে অনেক সহ্য করেছে।” টানা তিন মেয়াদে ক্ষমতায় থাকার পর এবারের বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির কাছে হেরেছে তৃণমূল কংগ্রেস। ২৯৩ আসনের মধ্যে বিজেপি পেয়েছে ২০৬টি, তৃণমূল পেয়েছে ৮০টি আসন। ২০২১ সালে তৃণমূল ২১৫ আসন পেয়ে বিজেপিকে হারিয়েছিল। পরাজয়ের পর মঙ্গলবার সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে মমতা ব্যানার্জী দাবি করেন, “আমাকে কারচুপি করে হারানো হয়েছে। আমি হারিনি। তাই আমি রাজভবনে যাব না। আমি পদত্যাগ করব না।” তিনি আরও বলেন, “১০০ আসন আমার কাছ থেকে ছিনিয়ে নেওয়া হয়েছে।” এর পাল্টা জবাবে হিমন্ত বলেন, “ফলাফল হয়ে গেছে। আপনি বলছেন ১০০ আসন ছিনিয়ে নেওয়া হয়েছে। তাহলে আমিও বলতে পারি কংগ্রেসের জেতা ১৯টি আসন আমার কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছে। আমার ১২৬ আসন পাওয়া উচিত ছিল। এভাবে একটা দেশ চলে না।” মমতাকে উদ্দেশ্য করে আসামের মুখ্যমন্ত্রী আরও বলেন, “আপনি সীমান্তে বেড়া দিতে দেননি। এরপর আবার আপনিই বলছেন, আপনার কাছ থেকে আসন ছিনিয়ে নেওয়া হয়েছে। আপনার এ পরিণতি আরও আগেই হওয়া উচিত ছিল। পশ্চিমবঙ্গের মানুষ আপনাকে অনেক দিয়েছে। এবার তারা বিজেপিকে ম্যান্ডেট দিয়েছে।” মমতার পদত্যাগ না করার ঘোষণায় রাজ্যে ক্ষমতা হস্তান্তর নিয়ে একপ্রকার অনিশ্চয়তা তৈরি হয়েছে বলে রাজনৈতিক মহলের ধারণা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *