বরাককণ্ঠ প্রতিবেদন: চূড়ান্ত পর্বে পৌঁছেও শেষ পর্যন্ত পুলিৎজার হাতছাড়া হল এক বাঙালির। তিনি দেবজ্যোত ঘোষাল। দক্ষিণ-পূর্ব এশিয়া জুড়ে ছড়িয়ে থাকা সাইবার অপরাধ এবং মানব পাচার চক্রের র্যাকেট ফাঁস করেছিলেন তিনি। সাংবাদিকতার অস্কার হিসেবে পরিচিত পুলিৎজার পুরস্কার পেলেন দুই ভারতীয়। ডিজিটাল নজরদারি ও সাইবার ক্রাইমের মুখোশ খুলে এই পুরস্কার জিতে নিয়েছেন ভারতের দুই সাংবাদিক আনন্দ আরকে এবং সুপর্ণা শর্মা। সোমবার এই দুই সাংবাদিক সচিত্র রিপোর্টিং ও কমেন্টারি বিভাগে পুরস্কৃত হয়েছেন। পাশাপাশি এই বিভাগে সম্মান পেয়েছেন ব্লুমবার্গের সাংবাদিক ন্যাটালি ওবিকো পিয়ারসন। পুলিৎজার পুরস্কারের ওয়েবসাইট অনুযায়ী, ‘ট্র্যাপড’ শিরোনামের এই প্রতিবেদনটি ব্লুমবার্গের জন্য তৈরি হয়েছিল। সেখানে একজন ভারতীয় স্নায়ুরোগ বিশেষজ্ঞের রোমহর্ষক ঘটনা তুলে ধরা হয়েছে। তিনি ‘ডিজিটালি গ্রেপ্তার’-এর শিকার হয়েছিলেন। প্রতারকরা তাঁর কাছ থেকে অনেক বেশি অঙ্কের টাকা হাতিয়ে নেয়। ডিজিটাল নজরদারি ও সাইবার ক্রাইমের পর্দাফাঁস করেই এই পুরস্কার জিতে নিয়েছেন ভারতের দুই সাংবাদিক আনন্দ আরকে এবং সুপর্ণা শর্মা। পাশাপাশি এই বিভাগে চূড়ান্ত ধাপে পৌঁছেও শেষ পর্যন্ত পুলিৎজার হাতছাড়া হয়েছে এক বাঙালির। তিনি দেবজ্যোত ঘোষাল। দক্ষিণ-পূর্ব এশিয়া জুড়ে বিস্তৃত সাইবার অপরাধ এবং মানব পাচার চক্রের র্যাকেট ফাঁস করেন তিনি। তাঁর প্রতিবেদনে উঠে এসেছে, কীভাবে অপরাধীরা ভারত-সহ বিভিন্ন দেশের মানুষকে সাইবার অপরাধে ব্যবহার করতে মানব পাচারকে হাতিয়ার করছে। তাঁদের বছরের পর বছর আটকে রাখা হয়। দেবজ্যোত ঘোষাল বর্তমানে ব্যাংককে রয়েছেন। উল্লেখ্য, পুলিৎজার মঞ্চে বাঙালির সাফল্য এই প্রথম নয়। বিখ্যাত সাংবাদিক জোসেফ পুলিৎজারের নামাঙ্কিত এই সম্মান ১৯৩৭ সালে প্রথম কোনও ভারতীয়ের হাতে ওঠে। তিনি ছিলেন গোবিন্দ বিহারী লাল। এরপর ২০০০ সালে ‘ইন্টারপ্রেটার অফ ম্যালাডিজ’ বইয়ের জন্য এই পুরস্কার পান ঝুম্পা লাহিড়ী। ২০১১ সালে ‘দ্য এম্পেরর অফ অল ম্যালাডিজ’ বইয়ের জন্য পুরস্কৃত হন সিদ্ধার্থ মুখোপাধ্যায়। সর্বশেষ চিত্র সাংবাদিকতার জন্য ২০১৮ সালে এই পুরস্কার পেয়েছিলেন দানিশ সিদ্দিকী। তাঁকে মরণোত্তর পুলিৎজার দেওয়া হয়েছিল।
‘সাংবাদিকতার অস্কার’ পুলিৎজার পেলেন দুই ভারতীয় সাংবাদিক
বরাককণ্ঠ প্রতিবেদন: চূড়ান্ত পর্বে পৌঁছেও শেষ পর্যন্ত পুলিৎজার হাতছাড়া হল এক বাঙালির। তিনি দেবজ্যোত ঘোষাল। দক্ষিণ-পূর্ব এশিয়া জুড়ে ছড়িয়ে থাকা সাইবার অপরাধ এবং মানব পাচার চক্রের র্যাকেট ফাঁস করেছিলেন তিনি। সাংবাদিকতার অস্কার হিসেবে পরিচিত পুলিৎজার পুরস্কার পেলেন দুই ভারতীয়। ডিজিটাল নজরদারি ও সাইবার ক্রাইমের মুখোশ খুলে এই পুরস্কার জিতে নিয়েছেন ভারতের দুই সাংবাদিক আনন্দ আরকে…
Previous Post
Next Post
Leave a Reply
Latest News












