,

অসমে পরিবেশগত ছাড়পত্র ব্যবস্থায় বড় রদবদল, ৪ বছরের জন্য গঠিত হলো দুই উচ্চ পর্যায়ের সংস্থা

গুয়াহাটি: রাজ্যে উন্নয়ন প্রকল্পে পরিবেশগত ছাড়পত্র প্রদানের প্রক্রিয়াকে আরও স্বচ্ছ ও বৈজ্ঞানিক করতে বড় পদক্ষেপ নিল অসম সরকার। কেন্দ্রীয় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রকের গত ৬ অক্টোবরের নির্দেশিকার ভিত্তিতে রাজ্যে পুনর্গঠন করা হলো দুটি গুরুত্বপূর্ণ বিধিবদ্ধ সংস্থা — ১. SEIAA (State Level Environment Impact Assessment Authority) ২. SEAC (State Level Expert Appraisal Committee) গেজেট…

গুয়াহাটি: রাজ্যে উন্নয়ন প্রকল্পে পরিবেশগত ছাড়পত্র প্রদানের প্রক্রিয়াকে আরও স্বচ্ছ ও বৈজ্ঞানিক করতে বড় পদক্ষেপ নিল অসম সরকার। কেন্দ্রীয় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রকের গত ৬ অক্টোবরের নির্দেশিকার ভিত্তিতে রাজ্যে পুনর্গঠন করা হলো দুটি গুরুত্বপূর্ণ বিধিবদ্ধ সংস্থা —

১. SEIAA (State Level Environment Impact Assessment Authority)
২. SEAC (State Level Expert Appraisal Committee)

গেজেট বিজ্ঞপ্তি প্রকাশের দিন থেকেই আগামী ৪ বছর পর্যন্ত এই দুটি সংস্থা কার্যকর থাকবে।

কীভাবে কাজ করবে?
নতুন নিয়ম অনুযায়ী, কোনো প্রকল্পের পরিবেশগত প্রভাব প্রথমে খতিয়ে দেখবে SEAC। তাদের বিশেষজ্ঞ মতামত ও সুপারিশের ভিত্তিতেই ছাড়পত্র দেওয়া বা না দেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নেবে SEIAA।

নেতৃত্বে কারা?

SEIAA-তে:
– চেয়ারম্যান: শ্যামন্ত বেজবড়ুয়া, প্রাক্তন সচিব, PWD (Building & National Highway)
– সদস্য: ড. সোচিন্দ্র কুমার বোরঠাকুর, প্রাক্তন অধ্যাপক, উদ্ভিদবিদ্যা বিভাগ, গৌহাটি বিশ্ববিদ্যালয়
– সদস্য সচিব: সচিব, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিভাগ, অসম সরকার

SEAC-তে:
– চেয়ারম্যান: যতীন্দ্র শর্মা, অবসরপ্রাপ্ত IFS, প্রাক্তন ফিল্ড ডিরেক্টর, কাজিরাঙা জাতীয় উদ্যান
– সদস্যরা: IIT গুয়াহাটি, কটন বিশ্ববিদ্যালয়, অসম বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন প্রতিষ্ঠানের বিশেষজ্ঞরা
– সদস্য সচিব: সদস্য সচিব, অসম দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ

সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে যৌথ দায়িত্বের নীতি মানা হবে। মতবিরোধ হলে সংখ্যাগরিষ্ঠের মতই চূড়ান্ত বলে গণ্য হবে।

কার্যালয়:
দুই সংস্থারই প্রধান কার্যালয় করা হয়েছে গুয়াহাটির বামুনিমাইদামে অবস্থিত অসম দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ ভবনের তৃতীয় তলে। পর্ষদই এই দুই সংস্থার সচিবালয় হিসেবে যাবতীয় আর্থিক, প্রশাসনিক ও লজিস্টিক সহায়তা প্রদান করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *