,

সরকার প্রধান হিসেবে ২৫ বছর পূর্ণ, প্রবীণ নেতা লালকৃষ্ণ আডবাণীর বাড়িতে গিয়ে আশীর্বাদ নিলেন প্রধানমন্ত্রী মোদী

নয়াদিল্লি : সরকার প্রধান হিসেবে ২৫ বছর পূর্ণ করার দিনে বিজেপির প্রবীণ নেতা লালকৃষ্ণ আডবাণীর বাসভবনে গিয়ে তাঁর সঙ্গে সাক্ষাৎ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বুধবার আডবাণীজির বাড়িতে গিয়ে আশীর্বাদ নেওয়ার পর এক্স হ্যান্ডেলে পোস্ট করে প্রধানমন্ত্রী লেখেন, “আডবাণীজির সঙ্গে তাঁর বাসভবনে সাক্ষাৎ করলাম এবং আশীর্বাদ নিলাম। জনসেবায় তাঁর কয়েক দশকের অবদান এবং দেশের অগ্রগতিতে তাঁর…

নয়াদিল্লি : সরকার প্রধান হিসেবে ২৫ বছর পূর্ণ করার দিনে বিজেপির প্রবীণ নেতা লালকৃষ্ণ আডবাণীর বাসভবনে গিয়ে তাঁর সঙ্গে সাক্ষাৎ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

বুধবার আডবাণীজির বাড়িতে গিয়ে আশীর্বাদ নেওয়ার পর এক্স হ্যান্ডেলে পোস্ট করে প্রধানমন্ত্রী লেখেন, “আডবাণীজির সঙ্গে তাঁর বাসভবনে সাক্ষাৎ করলাম এবং আশীর্বাদ নিলাম। জনসেবায় তাঁর কয়েক দশকের অবদান এবং দেশের অগ্রগতিতে তাঁর ভূমিকা স্থায়ী ছাপ রেখে গেছে। ভারতের অগ্রগতি শক্তিশালী করতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।”

উল্লেখ্য, লালকৃষ্ণ আডবাণী ১৯৯৯ থেকে ২০০৪ সাল পর্যন্ত তৎকালীন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর নেতৃত্বাধীন এনডিএ সরকারে স্বরাষ্ট্রমন্ত্রী এবং ২০০২ থেকে ২০০৪ সাল পর্যন্ত উপ-প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।

২০০১ সালের ৭ অক্টোবর গুজরাটের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার মধ্য দিয়ে শুরু হওয়া রাজনৈতিক যাত্রা আজ ২৫ বছরে পৌঁছেছে। ২০১৪ সালের মে মাস থেকে তিনি দেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন।

এই মাইলফলক উপলক্ষে বুধবার দেশজুড়ে ‘বিকশিত ভারত সংকল্প সভা’ এবং মশাল মিছিলের আয়োজন করে বিজেপি। ‘সেবা সংকল্প অভিযান’-এর অংশ হিসেবে ‘বিকশিত ভারত ২০৪৭’-এর লক্ষ্যে শপথ নেন দলীয় কর্মীরা।

উত্তরপ্রদেশের গ্রেটার নয়ডায় কেন্দ্রীয় মন্ত্রী জে পি নাড্ডা, উত্তরাখণ্ডের উত্তরকাশীতে মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি ‘সেবা জ্যোতি যাত্রা’য় নেতৃত্ব দেন।

অসমে এই উপলক্ষে গুয়াহাটিতে প্রদেশ বিজেপি সভাপতি দিলীপ শইকীয়া বলেন, “এটি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রেকর্ড, যিনি মাতৃভূমির সেবায় ২৫ বছর পূর্ণ করেছেন… আজ ভারতের সব জেলা সদর এবং অসমে বিকশিত ভারত সংকল্প সভার আয়োজন করা হয়েছে। অসমেও আমরা সেবা জ্যোতি কলস যাত্রার র‍্যালি করব।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *