,

রবীন্দ্রজয়ন্তীতেই নতুন মন্ত্রিসভার শপথের প্রস্তুতি, বঙ্গজয়ের পর ‘ষোলোআনা বাঙালি’ বিজেপি!

বরাককণ্ঠ প্রতিবেদন:বাংলায় ১৫ বছরের তৃণমূল শাসনের অবসান ঘটিয়ে প্রথমবার ফুটল পদ্ম, আর বঙ্গজয়ের সঙ্গে সঙ্গেই ‘বাংলাবিরোধী’ তকমা ঝেড়ে ফেলে ষোলোআনা বাঙালি হয়ে উঠতে মরিয়া বিজেপি, জানা যাচ্ছে আগামী ২৫ বৈশাখ অর্থাৎ ৯ মে রাজভবনে হতে পারে নতুন মন্ত্রিসভার শপথগ্রহণ, রবীন্দ্রজয়ন্তীর দিনকে শপথের জন্য বেছে নেওয়াটা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল, কারণ গোটা প্রচারপর্বে…

বরাককণ্ঠ প্রতিবেদন:বাংলায় ১৫ বছরের তৃণমূল শাসনের অবসান ঘটিয়ে প্রথমবার ফুটল পদ্ম, আর বঙ্গজয়ের সঙ্গে সঙ্গেই ‘বাংলাবিরোধী’ তকমা ঝেড়ে ফেলে ষোলোআনা বাঙালি হয়ে উঠতে মরিয়া বিজেপি, জানা যাচ্ছে আগামী ২৫ বৈশাখ অর্থাৎ ৯ মে রাজভবনে হতে পারে নতুন মন্ত্রিসভার শপথগ্রহণ, রবীন্দ্রজয়ন্তীর দিনকে শপথের জন্য বেছে নেওয়াটা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল, কারণ গোটা প্রচারপর্বে বিজেপিকে ‘অবাঙালি’ ও ‘বাংলাবিরোধী’ বলে দেগে দিয়েছিল তৃণমূল, এমনকি বিজেপি এলে মাছ-মাংস বন্ধ হয়ে যাবে বলেও প্রচার চালিয়েছিল তারা, সেই তকমা কাটাতেই ফল বেরোনোর সঙ্গে সঙ্গেই বাঙালিয়ানার সুর চড়িয়েছে গেরুয়া শিবির আর দিল্লিতে একেবারে বাঙালিবাবু সেজেই জনতার সামনে হাজির হয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, এদিকে বঙ্গজয় নিশ্চিত হতেই বঙ্গ বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যকে ফোন করেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং দীর্ঘক্ষণ তাঁদের মধ্যে কথা হয়, সরকার গঠনসহ একাধিক বিষয়ে আলোচনা হয়েছে বলেই খবর আর এই ফোনালাপের পরেই সমস্ত জয়ী বিধায়কদের জরুরি বৈঠকে ডাকা হয়েছে যেখানে পরিষদীয় দলের নেতার নাম চূড়ান্ত হতে পারে, ইতিমধ্যে বাংলায় এসেছেন নির্বাচন কমিশনের প্রিন্সিপাল সেক্রেটারি এস জোশী, মঙ্গলবার রাজ্যে বিধানসভার চূড়ান্ত তালিকা তৈরি হবে এবং বুধবার নির্বাচন কমিশনের গ্যাজেট নোটিফিকেশন নিয়ে মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল ও এস জোশী রাজভবনে যাবেন যেখানেই শপথ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে, তবে মুখ্যমন্ত্রী কে হবেন তা নিয়ে জল্পনা তুঙ্গে উঠলেও ২৫ বৈশাখের শপথে বাঙালি আবেগকেই হাতিয়ার করতে চাইছে বিজেপি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *