,

নাগরিক সুরক্ষা সংহিতার ১৬৩ নং ধারা বলবৎ প্রশাসনের

জনসংযোগ। শিলচর: কাছাড় জেলায় আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতির রিপোর্টের পরিপ্রেক্ষিতে এবং সীমান্তবর্তী এলাকাসমূহ থেকে এই জেলা দিয়ে বেআইনিভাবে পণ্যসামগ্রী ও গবাদি পশু পাচারের আশঙ্কায় কাছাড়ের জেলা ম্যাজিস্ট্রেট রাহুল কুমার গুপ্ত, আইএএস, ২৩শে সেপ্টেম্বর ২০২৬ ইংরেজি এক আদেশে সমগ্র জেলায় ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার ১৬৩ নং ধারা বলবৎ করে কিছু গুরুত্বপূর্ণ নির্দেশ জারি করেছেন। এই নির্দেশ সমূহে বলা…

জনসংযোগ। শিলচর: কাছাড় জেলায় আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতির রিপোর্টের পরিপ্রেক্ষিতে এবং সীমান্তবর্তী এলাকাসমূহ থেকে এই জেলা দিয়ে বেআইনিভাবে পণ্যসামগ্রী ও গবাদি পশু পাচারের আশঙ্কায় কাছাড়ের জেলা ম্যাজিস্ট্রেট রাহুল কুমার গুপ্ত, আইএএস, ২৩শে সেপ্টেম্বর ২০২৬ ইংরেজি এক আদেশে সমগ্র জেলায় ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার ১৬৩ নং ধারা বলবৎ করে কিছু গুরুত্বপূর্ণ নির্দেশ জারি করেছেন। এই নির্দেশ সমূহে বলা হয়েছে :
১. কাছাড় জেলার ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তের ১ কিলোমিটার এলাকার মধ্যে সূর্যাস্ত থেকে সূর্যোদয় পর্যন্ত কোনো ব্যক্তি চলাচল করতে পারবেন না।
২. কাছাড় জেলার ভারতের নিয়ন্ত্রণাধীন এলাকার মধ্যে সুরমা নদী এবং নদীর উঁচু তীরবর্তী অংশে সূর্যাস্ত থেকে সূর্যোদয় পর্যন্ত কোনো ব্যক্তি চলাচল করতে পারবেন না।
৩. কেউ সুরমা নদীতে মাছ ধরার উদ্দেশ্যে নৌকা চালাতে পারবেন না। তবে স্থানীয় বাসিন্দাদের ব্যক্তিগত ভোগের জন্য মাছ ধরার অনুমতি কাটিগড়া সার্কেলের সার্কেল অফিসার দিতে পারবেন। এজন্য তাঁকে প্রথমে সংশ্লিষ্ট লিজধারীর কাছ থেকে অনুমতি নিতে হবে এবং লিজের শর্ত ও বিধি অনুসরণ করতে হবে। এই ধরনের অনুমতির একটি কপি জেলা ম্যাজিস্ট্রেট, কাছাড় এবং ১৭৫ নম্বর ব্যাটালিয়ন, BSF, ধলছড়া-এর কমান্ড্যান্টের কাছে পাঠাতে হবে।
৪. সূর্যাস্ত থেকে সূর্যোদয় পর্যন্ত কাছাড় জেলার বাংলাদেশ সীমান্ত সংলগ্ন ৫ কিলোমিটার এলাকার মধ্যে কোনো ব্যক্তি কোনো যানবাহন, ঠেলা, রিকশা বা অন্য কোনো মাধ্যমে চিনি, চাল, গম, ভোজ্য তেল, S.K. Oil এবং লবণ ইত্যাদি কোনো পরিমাণে বহন করতে পারবেন না। তবে এ বিষয়ে কাটিগড়া সার্কেলের সার্কেল অফিসার অনুমতি দিতে পারবেন। স্থানীয় যোগান বিভাগ থেকে যাচাই করার পর শুধুমাত্র নির্দিষ্ট উদ্দেশ্য, নির্দিষ্ট সময় এবং নির্দিষ্ট স্থানের জন্য প্রয়োজনীয় ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা শিথিল করা যাবে।
এই অনুমতির একটি কপি জেলা ম্যাজিস্ট্রেট, কাছাড় এবং ১৭০ নম্বর ব্যাটালিয়ন, BSF, ধলছড়া-এর কমান্ড্যান্টের কাছে পাঠাতে হবে। এই আদেশটি সীমান্ত এলাকায় কর্তব্যরত রাজ্য ও কেন্দ্রীয় সরকারের কর্মচারীদের ক্ষেত্রে প্রযোজ্য হবে না। এই আদেশটি জনস্বার্থ ও আইন-শৃঙ্খলা রক্ষায় অবিলম্বে কার্যকর হবে। পুনরাদেশ না দেওয়া পর্যন্ত এই আদেশ জারির তারিখ থেকে দুই মাস পর্যন্ত কার্যকর থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *