বসিরহাট: বাংলায় বিধানসভা নির্বাচনের ভোটগণনার ঠিক আগের রাতে উত্তর ২৪ পরগনার স্বরূপনগর সীমান্তে কাঁড়ি কাঁড়ি বাংলাদেশি টাকাসহ এক সন্দেহভাজন যুবককে গ্রেপ্তার করেছে বিএসএফ, গণনার মুখে এই ঘটনায় রাজনৈতিক মহলে চক্রান্তের গুঞ্জন শুরু হয়েছে, বিএসএফ সূত্রে জানা গিয়েছে রবিবার মধ্যরাতে স্বরূপনগরের সীমান্ত এলাকায় বাইক নিয়ে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিলেন ওই যুবক, গোপন সূত্রে খবর পেয়ে নজর রাখছিলেন জওয়ানরা, স্বরূপদাহ বাজারে আসতেই তাঁকে পাকড়াও করা হয় এবং জিজ্ঞাসাবাদে একাধিক অসঙ্গতি ধরা পড়ে, এরপর তল্লাশি চালাতেই যুবকের কাছ থেকে উদ্ধার হয় ৯ লক্ষ বাংলাদেশি টাকা, ধৃতের নাম ইলিয়াস গাজি, বাড়ি তারালি মাঝেরপাড়া এলাকায় এবং তিনি ভারতীয় নাগরিক, প্রাথমিকভাবে জানা গিয়েছে ভিনরাজ্য থেকে এসে ওই যুবক বাংলাদেশে যাওয়ার চেষ্টা করছিলেন এবং নিয়মিত বাইক নিয়ে সীমান্ত এলাকায় ঘোরাফেরা করতেন, জিজ্ঞাসাবাদের পর ধৃতকে স্বরূপনগর থানার পুলিশের হাতে তুলে দেয় বিএসএফ এবং রবিবার তাঁকে বসিরহাট মহকুমা আদালতে তোলা হয়, কী কারণে তিনি সীমান্তে ঘোরাঘুরি করছিলেন এবং তাঁর সঙ্গে আর কারা জড়িত তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা, ভোটগণনার ঠিক আগের দিন বিপুল পরিমাণ বাংলাদেশি টাকাসহ ধরা পড়ায় ভোটের বাজারে কোনও আর্থিক লেনদেন বা চক্রান্তের সম্ভাবনা উড়িয়ে দিচ্ছে না পুলিশ, সীমান্ত এলাকায় নজরদারি আরও জোরদার করা হয়েছে।
ভোটগণনার আগের রাতে স্বরূপনগরে ৯ লক্ষ বাংলাদেশি টাকাসহ যুবক গ্রেপ্তার, চক্রান্তের ইঙ্গিত?
বসিরহাট: বাংলায় বিধানসভা নির্বাচনের ভোটগণনার ঠিক আগের রাতে উত্তর ২৪ পরগনার স্বরূপনগর সীমান্তে কাঁড়ি কাঁড়ি বাংলাদেশি টাকাসহ এক সন্দেহভাজন যুবককে গ্রেপ্তার করেছে বিএসএফ, গণনার মুখে এই ঘটনায় রাজনৈতিক মহলে চক্রান্তের গুঞ্জন শুরু হয়েছে, বিএসএফ সূত্রে জানা গিয়েছে রবিবার মধ্যরাতে স্বরূপনগরের সীমান্ত এলাকায় বাইক নিয়ে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিলেন ওই যুবক, গোপন সূত্রে খবর পেয়ে নজর রাখছিলেন…
Previous Post
Next Post
Leave a Reply
Latest News












