,

চোখ নেই, রংহীন স্বচ্ছ শরীর! গোয়ালপাড়ার কুয়োয় প্রাগৈতিহাসিক ‘গিটচাক নাকানা’ মাছের হদিশ

বরাককণ্ঠ প্রতিবেদন: অসমের গোয়ালপাড়া জেলায় কুয়ো খুঁড়তে গিয়ে চোখবিহীন, রংহীন এক আজব মাছের হদিশ মিলেছে যার সঙ্গে প্রাগৈতিহাসিক যুগের মাছের মিল রয়েছে বলে দাবি গবেষকদের, কুয়ো খননের সময় জল পাম্প করে তুলতে গিয়ে মাত্র ২০ মিলিমিটার দীর্ঘ এই মাছটির খোঁজ মেলে যার নাম দেওয়া হয়েছে ‘গিটচাক নাকানা’, গারো ভাষায় ‘গিটচাক’ অর্থ লাল এবং ‘নাকানা’ অর্থ…

বরাককণ্ঠ প্রতিবেদন: অসমের গোয়ালপাড়া জেলায় কুয়ো খুঁড়তে গিয়ে চোখবিহীন, রংহীন এক আজব মাছের হদিশ মিলেছে যার সঙ্গে প্রাগৈতিহাসিক যুগের মাছের মিল রয়েছে বলে দাবি গবেষকদের, কুয়ো খননের সময় জল পাম্প করে তুলতে গিয়ে মাত্র ২০ মিলিমিটার দীর্ঘ এই মাছটির খোঁজ মেলে যার নাম দেওয়া হয়েছে ‘গিটচাক নাকানা’, গারো ভাষায় ‘গিটচাক’ অর্থ লাল এবং ‘নাকানা’ অর্থ অন্ধ, নামের সঙ্গেই মিল রেখে মাছটির গায়ের কিছু অংশ রক্তের মতো লাল এবং দৃষ্টিশক্তি সম্পূর্ণ লুপ্ত, এর ত্বক এতটাই স্বচ্ছ যে শরীরের ভিতরের সব অঙ্গই বাইরে থেকে দেখা যায় এবং মাথার খুলির হাড়ের আবরণ নেই, শুধু স্বচ্ছ ত্বকে ঢাকা রয়েছে মস্তিষ্ক, গবেষকদের মতে দীর্ঘ সময় ধরে মাটির গভীরে আলোহীন পরিবেশে অভিযোজিত হওয়ার ফলে এদের দৃষ্টিশক্তি ও গায়ের রং বিলুপ্ত হয়েছে, জার্মানির সেনকেনবার্গ বিশ্ববিদ্যালয়, অসমের ডন বসকো বিশ্ববিদ্যালয় ও মণিপুরের ধনমঞ্জুরি বিশ্ববিদ্যালয়ের গবেষকরা যৌথভাবে এই ব্যতিক্রমী মাছটি নিয়ে গবেষণা চালিয়েছেন, এই আবিষ্কারকে কেন্দ্র করে শোরগোল পড়ে গিয়েছে এবং অসমের মুখ্যমন্ত্রী ড.হিমন্তবিশ্ব শর্মা ও বনমন্ত্রী চন্দ্রমোহন পাটোয়ারি গবেষক দলকে অভিনন্দন জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *