,

অসমে ফল ঘোষণার আগে ‘ঘোড়া কেনাবেচা’ ঠেকাতে গুয়াহাটিতে ডিকে শিবকুমার ও ভূপেশ বাঘেল

বরাককণ্ঠ প্রতিবেদন, গুয়াহাটি: অসম বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার দু’দিন আগে বিধায়ক কেনাবেচার আশঙ্কায় শনিবার গুয়াহাটি পৌঁছালেন কংগ্রেসের ‘ক্রাইসিস ম্যানেজার’ তথা কর্নাটকের উপমুখ্যমন্ত্রী ডিকে শিবকুমার এবং ছত্তিশগড়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল, শিবকুমার সংবাদসংস্থা এএনআই-কে জানান তিনি বিধায়কদের নিরাপত্তা নিশ্চিত করতে এসেছেন যাতে তাঁরা সঠিক পথে থাকেন এবং আজ ও ভবিষ্যতে নিরাপদ থাকেন, বুথ ফেরত সমীক্ষা নিয়ে…

বরাককণ্ঠ প্রতিবেদন, গুয়াহাটি: অসম বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার দু’দিন আগে বিধায়ক কেনাবেচার আশঙ্কায় শনিবার গুয়াহাটি পৌঁছালেন কংগ্রেসের ‘ক্রাইসিস ম্যানেজার’ তথা কর্নাটকের উপমুখ্যমন্ত্রী ডিকে শিবকুমার এবং ছত্তিশগড়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল, শিবকুমার সংবাদসংস্থা এএনআই-কে জানান তিনি বিধায়কদের নিরাপত্তা নিশ্চিত করতে এসেছেন যাতে তাঁরা সঠিক পথে থাকেন এবং আজ ও ভবিষ্যতে নিরাপদ থাকেন, বুথ ফেরত সমীক্ষা নিয়ে তিনি বলেন কোনো সমীক্ষাকেই বিশ্বাস করেন না কারণ নমুনার আকার ছোট এবং তাঁর নিজস্ব তথ্য অনুযায়ী অসমের মানুষ পরিবর্তন চাইছেন এবং কংগ্রেস জোটই ক্ষমতায় আসবে, গত ৯ এপ্রিল ১২৬ আসনে একদফায় ভোট হয়েছে যার ফল ৪ মে প্রকাশিত হবে, বেশিরভাগ বুথ ফেরত সমীক্ষা বিজেপি নেতৃত্বাধীন এনডিএ-কে ৮৫ থেকে ১০০ আসন দিয়ে সংখ্যাগরিষ্ঠতার ইঙ্গিত দিলেও কংগ্রেস তা মানতে নারাজ, ‘হোটেল পলিটিক্স’-এ দক্ষ হিসেবে পরিচিত শিবকুমার অতীতে রাজস্থান মধ্যপ্রদেশ ও মহারাষ্ট্রে দলীয় সংকটে বিধায়কদের একজোট রেখেছিলেন, ফল ত্রিশঙ্কু হলে বা সমীক্ষা না মিললে বিজেপি ‘অপারেশন লোটাস’ চালিয়ে বিধায়ক ভাঙাতে পারে এই আশঙ্কাতেই তাঁকে আগেভাগে অসমে পাঠানো হয়েছে বলে রাজনৈতিক মহলের মত, অন্যদিকে মুখ্যমন্ত্রী ড.হিমন্তবিশ্ব শর্মা দাবি করেছেন বিজেপি ১০০-র বেশি আসন পেয়ে ফের সরকার গড়বে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *