বরাককণ্ঠ প্রতিবেদন। নয়াদিল্লি : কেন্দ্রীয় নতুন ও নবীকরণযোগ্য শক্তি মন্ত্রী শ্রী প্রহ্লাদ যোশী আজ জানিয়েছেন যে প্রধানমন্ত্রী সূর্যঘর মুফত বিজলি যোজনা দেশে ৫০ লক্ষ পরিবারের সীমা অতিক্রম করেছে। নয়াদিল্লিতে CII আন্তর্জাতিক শক্তি সম্মেলন ও প্রদর্শনীতে ভাষণ দিতে গিয়ে মন্ত্রী বলেন, বর্তমানে ১৯ লক্ষ পরিবার শূন্য বিদ্যুৎ বিল পাচ্ছে এবং এই যোজনার ফলে ১২ লক্ষেরও বেশি পরিবার অতিরিক্ত বিদ্যুৎ বিক্রি করে ৪২১ কোটি টাকা আয় করেছে। অ-জীবাশ্ম জ্বালানি ক্ষমতা সম্পর্কে তিনি বলেন, ২০৩০ সালের মধ্যে ৫০০ গিগাওয়াট লক্ষ্যমাত্রা অর্জনের পথে দেশ ভালোভাবেই এগোচ্ছে। তিনি আরও বলেন, ক্ষেত্রের চ্যালেঞ্জগুলি মোকাবিলা এবং নতুন সুযোগের সন্ধানে শিল্পের অংশীদারদের সঙ্গে ঘনিষ্ঠ সংলাপ বজায় রাখতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।












