,

বন্যাদুর্গত ১,২৭,০৯০ জন ছাত্র-ছাত্রীকে দুই জোড়া করে স্কুলের পোশাক, মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ৭ কোটি ৬২ লাখ টাকার চেক প্রদান

বরাককণ্ঠ প্রতিবেদন। শিবসাগর: বন্যায় ক্ষতিগ্রস্ত শিবসাগর, চরাইদেউ, যোরহাট ও গোলাঘাট জেলার ছাত্র-ছাত্রীদের সাহায্যের জন্য মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ৭ কোটি ৬২ লাখ টাকার একটি চেক তুলে দিলেন মাননীয় মুখ্যমন্ত্রী ড.হিমন্তবিশ্ব শর্মা। চেকটি গ্রহণ করেন শিক্ষামন্ত্রী ড.রণোজ পেগু। এই টাকা দিয়ে চারটি জেলার শিশু শ্রেণি থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত পড়াশোনা করা ১ লাখ ২৭ হাজার ৯০…

বরাককণ্ঠ প্রতিবেদন। শিবসাগর: বন্যায় ক্ষতিগ্রস্ত শিবসাগর, চরাইদেউ, যোরহাট ও গোলাঘাট জেলার ছাত্র-ছাত্রীদের সাহায্যের জন্য মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ৭ কোটি ৬২ লাখ টাকার একটি চেক তুলে দিলেন মাননীয় মুখ্যমন্ত্রী ড.হিমন্তবিশ্ব শর্মা। চেকটি গ্রহণ করেন শিক্ষামন্ত্রী ড.রণোজ পেগু। এই টাকা দিয়ে চারটি জেলার শিশু শ্রেণি থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত পড়াশোনা করা ১ লাখ ২৭ হাজার ৯০ জন বন্যাদুর্গত ছাত্র-ছাত্রীকে অতিরিক্ত দুই জোড়া করে স্কুলের পোশাক দেওয়া হবে। চেক প্রদানের সময় বিদ্যালয় শিক্ষা বিভাগের আয়ুক্ত সচিব, সমগ্র শিক্ষা অভিযানের সঞ্চালক এবং প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষার দুই সঞ্চালকও উপস্থিত ছিলেন। বন্যার কারণে যাতে কোনও শিশুর পড়াশোনায় ব্যাঘাত না ঘটে, সেজন্য মুখ্যমন্ত্রীর দেখানো সহানুভূতি ও দৃঢ় প্রতিশ্রুতির জন্য তাঁকে ধন্যবাদ জানানো হয়। এই সময়োপযোগী পদক্ষেপ হাজার হাজার শিশুকে আত্মবিশ্বাসের সঙ্গে পুনরায় বিদ্যালয়ে ফিরতে সাহায্য করবে বলে আশা প্রকাশ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *