,

এ বার কলকাতা বিশ্ববিদ্যালয়ে চৈতন্য চর্চা, করা যাবে গবেষণাও

কমল কৃষ্ণ কুইলা। কলকাতা : শ্রীচৈতন্য মহাপ্রভুর জীবন, দর্শন এবং গৌড়ীয় বৈষ্ণব ভাবধারাকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে বড় উদ্যোগ নিল কলকাতা বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়ের অধীনে এবার শুরু হচ্ছে চৈতন্যচর্চা ও গবেষণার বিশেষ কেন্দ্র, যেখানে সার্টিফিকেট কোর্স, ডিপ্লোমা এবং গবেষণার সুযোগ থাকবে। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গিয়েছে, ভক্তি বেদান্ত রিসার্চ সেন্টার-এর সহযোগিতায় এই বিশেষ কেন্দ্রটি গড়ে তোলা…

কমল কৃষ্ণ কুইলা। কলকাতা : শ্রীচৈতন্য মহাপ্রভুর জীবন, দর্শন এবং গৌড়ীয় বৈষ্ণব ভাবধারাকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে বড় উদ্যোগ নিল কলকাতা বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়ের অধীনে এবার শুরু হচ্ছে চৈতন্যচর্চা ও গবেষণার বিশেষ কেন্দ্র, যেখানে সার্টিফিকেট কোর্স, ডিপ্লোমা এবং গবেষণার সুযোগ থাকবে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গিয়েছে, ভক্তি বেদান্ত রিসার্চ সেন্টার-এর সহযোগিতায় এই বিশেষ কেন্দ্রটি গড়ে তোলা হচ্ছে। পাশাপাশি নদিয়ার মায়াপুরে একটি আউটরিচ সেন্টার স্থাপন করা হবে, যার মাধ্যমে দেশ-বিদেশের গবেষক ও শিক্ষার্থীদের মধ্যে চৈতন্য দর্শন নিয়ে উচ্চতর গবেষণার সুযোগ সৃষ্টি হবে।

এই কেন্দ্রে শ্রীচৈতন্যের জীবন, দর্শন, সাহিত্য, সংস্কৃতি, গৌড়ীয় বৈষ্ণব ঐতিহ্য এবং বাংলার ভক্তি আন্দোলনের ইতিহাস নিয়ে নিয়মিত পাঠ্যক্রম চালু করা হবে। শিক্ষার্থীরা সার্টিফিকেট ও ডিপ্লোমা কোর্সের পাশাপাশি গবেষণাও করতে পারবেন। বিশ্ববিদ্যালয়ের সংস্কৃত বিভাগের অধ্যাপক কমলকিশোর মিশ্র এই কেন্দ্রের অধিকর্তার দায়িত্বে থাকবেন।

বিশেষজ্ঞদের মতে, এই উদ্যোগের ফলে বাংলা তথা ভারতের সাংস্কৃতিক ও আধ্যাত্মিক ঐতিহ্য নিয়ে উচ্চশিক্ষা ও গবেষণার নতুন দিগন্ত উন্মোচিত হবে। একই সঙ্গে আন্তর্জাতিক স্তরেও শ্রীচৈতন্য ও গৌড়ীয় বৈষ্ণব দর্শন নিয়ে একাডেমিক গবেষণা আরও বিস্তৃত হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *