বরাককণ্ঠ প্রতিবেদন: শিলচর নাজির পট্টী সংস্থার কার্যালয়ে রূপম সামাজিক-সাংস্কৃতিক ও ক্রীড়া সংগঠনের উদ্যোগে আয়োজিত হয় রক্তদান শিবির। ২৬ এপ্রিল সকাল ১১টায় রূপম কার্যালয়ে এই শিবিরের আয়োজন করা হয়। শিবির আয়োজনে যৌথ সহযোগী ছিল বরাকভ্যালি ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরাম-এর কাছাড় জেলা কমিটি। রক্ত সংগ্রহ প্রক্রিয়ার কারিগরি তদারকিতে ছিল কাছাড় ক্যানসার হাসপাতাল ব্লাড সেন্টার। অনুষ্ঠানের শুরুতে রূপমের সাধারণ সম্পাদক নিখিল পাল স্বাগত বক্তব্য রাখেন। এদিন কাছাড় ক্যান্সার হাসপাতালের ব্লাড সেন্টারের ইনচার্জ ডাঃ শবনম বাহার বড়ভূঁইয়া, কাউন্সিলর শতরূপা কংসবনিক সহ ব্লাড সেন্টারের অন্য কর্মীদের উত্তরীয় পরিয়ে সম্মাননা জানানো হয়। সম্মাননা জ্ঞাপন করেন রূপমের সভাপতি ড.বিভাস দে, কার্যকরী সভাপতি রাজকুমার পাল, কোষাধ্যক্ষ কল্যাণ পাল এবং বরাক ভ্যালি ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরামের কাছাড় জেলা কমিটির সভাপতি দেবব্রত পাল ও সম্পাদক সব্যসাচী রুদ্রগুপ্ত। তাঁদের সকলকে রূপমের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়। রূপমের সামাজিক বিভাগ সারা বছর ধরে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করে। আয়োজকদের পক্ষে জানানো হয় বর্তমানে ব্লাড ব্যাংকে রক্তের ঘাটতি দেখা দেওয়ার জন্য এই শিবিরটি জরুরি ভিত্তিতে আয়োজন করা হয়েছে। এতে রূপমের সদস্যদের পাশাপাশি এলাকার বহু ব্যবসায়ীও স্বেচ্ছায় রক্তদান করতে এগিয়ে আসেন। শিবিরে ২০ জন রক্তদান করেন। এছাড়াও হিমোগ্লোবিন এর মাত্রা কম বা রক্তচাপ বেশি থাকার কারণে বেশ কয়েকজন রক্তদান করতে পারেননি। এদিন ব্লাড সেন্টারের ইনচার্জ ডাঃ শবনম বাহার বড়ভূঁইয়ার নেতৃত্বে রক্ত সংগ্রহে উপস্থিত ছিলেন কাউন্সিলর শতরূপা কংসবণিক, টেকনিশিয়ান যাদব বড়ুয়া সহ অঞ্জলি সিনহা, বাপ্পা দাস প্রমুখ। শিবির চলাকালীন প্রত্যেক রক্তদাতাকে ব্লাড ডোনার্স ফোরামের পক্ষ থেকে শংসাপত্র ও মেডেল এবং কাছাড় ক্যানসার হাসপাতাল ব্লাড সেন্টার ও রূপমের পক্ষ থেকেও পৃথক পৃথক শংসাপত্র প্রদান করা হয়। রূপমের আহ্বানে সাড়া দিয়ে যারা আজ রক্তদান করতে এসেছেন, তাঁদের প্রত্যেককে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়। যদিও আরও বেশি মানুষের অংশগ্রহণ প্রত্যাশিত ছিল, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে অনেকেই ইচ্ছা থাকা সত্ত্বেও উপস্থিত হতে পারেননি বলে জানিয়েছেন নিখিল পাল। তিনি জানান, আগামী দিনেও রূপমের পক্ষ থেকে আরও একটি রক্তদান শিবিরের আয়োজন করা হবে। এদিনের শিবিরে উপস্থিত ছিলেন রূপমের সহ-সভাপতি জয় বরদিয়া, কাজল কর্মকার, অমিতাভ পাল, পঙ্কজকান্তি দে, দেবাশীষ দাস, কিষাণ শীল, নিরুপম পাল, সুব্রত দেব, পরিতোষ চক্রবর্তী, সূর্যকান্ত শীল, নীলাঞ্জন পাল, রতন সূত্রধর, মনোজকুমার পাল, সুমিতা চৌধুরী, জামিরুল ইসলাম প্রমুখ। সুষ্ঠুভাবে শিবির পরিচালনা এবং রক্তদাতাদের উৎসাহ যোগাতে উপস্থিত ছিলেন ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরামের কাছাড় জেলা সভাপতি দেবব্রত পাল, সাধারণ সম্পাদক সব্যসাচী রুদ্রগুপ্ত, সহ-সভাপতি রঞ্জিত মিশ্র, সহ সভানেত্রী মধুমিতা নাগ, কোষাধ্যক্ষ কল্যাণ পাল, মহিলা শাখার কোষাধ্যক্ষ গৌরী দেবনাথ, সদস্যা দীপশিখা পাল, কেন্দ্রীয় সভাপতি ড. মনোজ কুমার পাল, কেন্দ্রীয় সহ-সভাপতি জয় বরদিয়া, কেন্দ্রীয় প্রচার সচিব সুজয় নাথ, কেন্দ্রীয় কার্যালয় সম্পাদক প্রবাল বণিক প্রমুখ।
সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন রূপমের রক্তদান শিবিরে ব্যাপক সাড়া, ব্লাড ডোনার্স ফোরামের যৌথ উদ্যোগে রক্তদান করলেন ২০জন
বরাককণ্ঠ প্রতিবেদন: শিলচর নাজির পট্টী সংস্থার কার্যালয়ে রূপম সামাজিক-সাংস্কৃতিক ও ক্রীড়া সংগঠনের উদ্যোগে আয়োজিত হয় রক্তদান শিবির। ২৬ এপ্রিল সকাল ১১টায় রূপম কার্যালয়ে এই শিবিরের আয়োজন করা হয়। শিবির আয়োজনে যৌথ সহযোগী ছিল বরাকভ্যালি ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরাম-এর কাছাড় জেলা কমিটি। রক্ত সংগ্রহ প্রক্রিয়ার কারিগরি তদারকিতে ছিল কাছাড় ক্যানসার হাসপাতাল ব্লাড সেন্টার। অনুষ্ঠানের শুরুতে রূপমের…
Previous Post
Next Post
Leave a Reply
Latest News












