বরাককণ্ঠ প্রতিবেদন। শিলিগুড়ি: পশ্চিমবঙ্গের শিলিগুড়িতে ভারত-বাংলাদেশ সীমান্তের সাথে সম্পর্কিত নিরাপত্তা বিষয়ে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
মোদী সরকার মাদক পাচার, অর্থনৈতিক অপরাধ এবং অনুপ্রবেশের বিরুদ্ধে সীমান্ত এলাকায় শূন্য সহনশীলতা নীতির অধীনে এগিয়ে যাচ্ছে বলে বৈঠকে জানানো হয়।
এখন থেকে পশ্চিমবঙ্গের জাতীয় নিরাপত্তার সাথে সম্পর্কিত অবকাঠামোগত কাজগুলিকে অগ্রাধিকারের ভিত্তিতে সম্পন্ন করা হবে। একই সাথে চতুর্মুখী নিরাপত্তা গ্রিড প্রতিষ্ঠার মাধ্যমে সীমান্তকে সম্পূর্ণ নিরাপদ এবং অপ্রবেশযোগ্য করে তোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অনুষ্ঠানে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, মন্ত্রী, বিধায়ক সরকারি আমলা সহ অন্যান্য দলীয় কর্মীরা উপস্থিত ছিলেন।












