,

লাচিত বরফুকনের জীবন নিয়ে বড় বাজেটের বায়োপিক, আসাম সরকারের ঘোষণা

লাচিত বরফুকনের জীবন নিয়ে বড় বাজেটের বায়োপিক, আসাম সরকারের ঘোষণা বরাককণ্ঠ প্রতিবেদন। গুয়াহাটী: আসাম সরকারের পক্ষ থেকে মুখ্যমন্ত্রী ড.হিমন্তবিশ্ব শর্মা বৃহস্পতিবার এক গুরুত্বপূর্ণ ঘোষণা করেছেন। তিনি জানান, কিংবদন্তি আহোম সেনাপতি লাচিত বরফুকনের জীবন ও বীরত্বগাথা নিয়ে বড় বাজেটের একটি বায়োপিক নির্মাণের উদ্যোগ নিয়েছে আসাম সরকার। মুখ্যমন্ত্রী বলেন, অসমের অন্যতম শ্রেষ্ঠ বীর লাচিত বরফুকনের ত্যাগ ও…

লাচিত বরফুকনের জীবন নিয়ে বড় বাজেটের বায়োপিক, আসাম সরকারের ঘোষণা

বরাককণ্ঠ প্রতিবেদন। গুয়াহাটী: আসাম সরকারের পক্ষ থেকে মুখ্যমন্ত্রী ড.হিমন্তবিশ্ব শর্মা বৃহস্পতিবার এক গুরুত্বপূর্ণ ঘোষণা করেছেন।

তিনি জানান, কিংবদন্তি আহোম সেনাপতি লাচিত বরফুকনের জীবন ও বীরত্বগাথা নিয়ে বড় বাজেটের একটি বায়োপিক নির্মাণের উদ্যোগ নিয়েছে আসাম সরকার।

মুখ্যমন্ত্রী বলেন, অসমের অন্যতম শ্রেষ্ঠ বীর লাচিত বরফুকনের ত্যাগ ও দেশপ্রেমকে জাতীয় ও আন্তর্জাতিক দর্শকদের সামনে তুলে ধরতেই এই সিদ্ধান্ত। বলিউডের মানের একটি বৃহৎ বাজেটের চলচ্চিত্র নির্মাণ করতে চায় রাজ্য সরকার।

এই লক্ষ্যে জাতীয় পুরস্কারপ্রাপ্ত ছবি উরি: দ্য সার্জিক্যাল স্ট্রাইক এবং ধুরন্ধর-এর পরিচালক আদিত্য ধরের সঙ্গে প্রাথমিক আলোচনা চলছে বলে জানান তিনি।

ড.শর্মা আরও বলেন, আগামী আগস্ট মাসে আদিত্য ধরের সঙ্গে বৈঠক করে প্রকল্পটি নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে। তবে তাঁর সঙ্গে চূড়ান্ত না হলে অন্য পরিচালকদের সঙ্গেও কথা বলা হবে।

মুখ্যমন্ত্রী বলেন, “এই চলচ্চিত্রের মাধ্যমে অসমের সমৃদ্ধ ইতিহাস এবং লাচিত বরফুকনের বীরত্ব, দেশপ্রেম ও অসামান্য সামরিক নেতৃত্বের কাহিনি গোটা দেশ এবং বিশ্বের সামনে তুলে ধরা হবে।”

শরাইঘাটের নায়ক
উল্লেখ্য, ১৬৭১ সালের ঐতিহাসিক শরাইঘাটের যুদ্ধে মুঘল বাহিনীকে পরাজিত করে আহোম সেনাবাহিনীকে বিজয়ী করার জন্য লাচিত বরফুকন আজও অসমবাসীর কাছে সাহস, দেশপ্রেম এবং নেতৃত্বের প্রতীক হিসেবে সমাদৃত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *