বরাককণ্ঠ প্রতিবেদন। গুয়াহাটি : খাদ্য, জনবন্টন ও ভোক্তা পরিক্রমা বিভাগের রাজ্যের সকল স্তরের আধিকারিকদের নিয়ে আজ গুয়াহাটির জিএমসিএইচ সম্মেলন কক্ষে এক বিভাগীয় পর্যালোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় জনসাধারণের কাছে আরও ফলপ্রসূ ও সময়মতো খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়ার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি আগস্ট মাস থেকে শুরু হতে যাওয়া ‘অন্ন সেবা’ অভিযানের দিনগুলিতে অসমের প্রত্যেক রেশন হিতাধিকারীর কাছে সুষ্ঠুভাবে রেশন সামগ্রী বিতরণ নিশ্চিত করার বিষয়েও বিস্তারিত আলোচনা হয়।
সভায় উপস্থিত ছিলেন খাদ্য, অসামরিক যোগান ও ভোক্তা পরিক্রমা বিভাগের অতিরিক্ত মুখ্য সচিব বিশ্বরঞ্জন সামাল, কৃষি বিভাগের আয়ুক্ত-সচিব অরুণা রাজোরিয়া, বিভাগের সচিব অনুসূয়া দত্ত বড়ুয়া, আয়ুক্ত হেমন্ত ভূঞা এবং অসম খাদ্য ও অসামরিক যোগান নিগম লিমিটেডের পরিচালন সঞ্চালক দিগন্ত দাস।












