,

উন্নীত বিশ্ববিদ্যালয়গুলিতে পরিকাঠামোর অভাব, জমি ও প্রশাসনিক কাঠামো নিয়েও প্রশ্ন

বরাককণ্ঠপ্রতিবেদন। গুয়াহাটি : রাজ্য সরকার প্রতিটি জেলায় অন্তত একটি করে বিশ্ববিদ্যালয় স্থাপন এবং মহাবিদ্যালয়গুলিকে বিশ্ববিদ্যালয়ে উন্নীত করার পরিকল্পনা নিলেও বাস্তবে নতুন উন্নীত হওয়া বিশ্ববিদ্যালয়গুলির অবস্থা অত্যন্ত শোচনীয়। মহাবিদ্যালয়গুলিকে বিশ্ববিদ্যালয়ে উন্নীত করা হলেও সেগুলির কোনওটিতেই পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় হিসেবে চলার মতো প্রয়োজনীয় পরিকাঠামো, শিক্ষক, পাঠক্রম ও প্রশাসনিক ব্যবস্থা গড়ে ওঠেনি। সরকারি সূত্রে জানা গেছে মহাবিদ্যালয়গুলিকে বিশ্ববিদ্যালয়ে উন্নীত…

বরাককণ্ঠপ্রতিবেদন। গুয়াহাটি : রাজ্য সরকার প্রতিটি জেলায় অন্তত একটি করে বিশ্ববিদ্যালয় স্থাপন এবং মহাবিদ্যালয়গুলিকে বিশ্ববিদ্যালয়ে উন্নীত করার পরিকল্পনা নিলেও বাস্তবে নতুন উন্নীত হওয়া বিশ্ববিদ্যালয়গুলির অবস্থা অত্যন্ত শোচনীয়। মহাবিদ্যালয়গুলিকে বিশ্ববিদ্যালয়ে উন্নীত করা হলেও সেগুলির কোনওটিতেই পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় হিসেবে চলার মতো প্রয়োজনীয় পরিকাঠামো, শিক্ষক, পাঠক্রম ও প্রশাসনিক ব্যবস্থা গড়ে ওঠেনি। সরকারি সূত্রে জানা গেছে মহাবিদ্যালয়গুলিকে বিশ্ববিদ্যালয়ে উন্নীত করার সিদ্ধান্তটি আগাম পরিকল্পনা ছাড়াই নেওয়া হয়েছিল। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের নিয়ম অনুযায়ী একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ের জন্য ন্যূনতম ৬৫ বিঘা জমি থাকা বাধ্যতামূলক। কিন্তু নতুন উন্নীত হওয়া বিশ্ববিদ্যালয়গুলির অধিকাংশেরই সেই পরিমাণ জমি নেই। জমির পাশাপাশি পর্যাপ্ত শ্রেণিকক্ষ, গবেষণাগার, গ্রন্থাগার ও ছাত্রাবাসেরও অভাব রয়েছে। মহাবিদ্যালয়গুলি বিশ্ববিদ্যালয়ে উন্নীত হওয়ার পরপরই বিশ্ববিদ্যালয়গুলির সুষ্ঠু পরিচালনার জন্য শাসন পরিষদ গঠন করার কথা ছিল। কিন্তু তা করতে সরকারের ১০ মাসের বেশি সময় লেগে যায়। এখনও পর্যন্ত বিশ্ববিদ্যালয় আদালত গঠন করা হয়নি। ফলে প্রশাসনিক সিদ্ধান্ত নিতেও বিলম্ব হচ্ছে। শিক্ষক নিয়োগ, নতুন বিভাগ খোলা ও অর্থ বরাদ্দের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলি আটকে আছে। এর ফলে নামে বিশ্ববিদ্যালয় হলেও কার্যত সেগুলি আগের মতোই মহাবিদ্যালয় হিসেবেই চলছে। শিক্ষাবিদ, ছাত্র-ছাত্রী ও অভিভাবক মহলে এই নিয়ে তীব্র উদ্বেগ ও অসন্তোষ দেখা দিয়েছে। তাঁদের মতে, পরিকাঠামো ও প্রশাসনিক কাঠামো গড়ে না তুলেই বিশ্ববিদ্যালয় ঘোষণা করায় শিক্ষার মান ক্ষতিগ্রস্ত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *