,

বরাকে উচ্চ ন্যায়ালয়ের স্থায়ী বেঞ্চের দাবিতে বিশেষ অনুষ্ঠান ‘ন্যায়ের পথে যাত্রা’ ১১ জুলাই

প্রস্তাবনা, তথ্যচিত্র ও মূল সঙ্গীতের প্রকাশ, গুণীজন সম্বর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান শিলচরের ইলোরা হেরিটেজে বরাককণ্ঠ প্রতিবেদন: বরাক উপত্যকায় গুয়াহাটি উচ্চ ন্যায়ালয়ের একটি স্থায়ী বেঞ্চ স্থাপনের দীর্ঘদিনের গণদাবিকে আরও জোরদার করতে উচ্চ ন্যায়ালয় বেঞ্চ দাবি রূপায়ণ কমিটি, কাছাড় জেলা শাখার উদ্যোগে আগামী শনিবার, ১১ জুলাই ২০২৬ সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে শিলচরের এলোরা হেরিটেজে আয়োজিত হবে বিশেষ…

প্রস্তাবনা, তথ্যচিত্র ও মূল সঙ্গীতের প্রকাশ, গুণীজন সম্বর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান শিলচরের ইলোরা হেরিটেজে

বরাককণ্ঠ প্রতিবেদন: বরাক উপত্যকায় গুয়াহাটি উচ্চ ন্যায়ালয়ের একটি স্থায়ী বেঞ্চ স্থাপনের দীর্ঘদিনের গণদাবিকে আরও জোরদার করতে উচ্চ ন্যায়ালয় বেঞ্চ দাবি রূপায়ণ কমিটি, কাছাড় জেলা শাখার উদ্যোগে আগামী শনিবার, ১১ জুলাই ২০২৬ সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে শিলচরের এলোরা হেরিটেজে আয়োজিত হবে বিশেষ অনুষ্ঠান “ন্যায়ের পথে যাত্রা”।

কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, এই দাবিকে আরও শক্তিশালী ও এগিয়ে নিয়ে যেতেই এই কর্মসূচির আয়োজন।

অনুষ্ঠানে উচ্চ ন্যায়ালয় বেঞ্চের দাবি সংক্রান্ত প্রস্তাবনা, তথ্যচিত্র এবং মূল সঙ্গীতের আনুষ্ঠানিক প্রকাশ করা হবে। পাশাপাশি বরাক উপত্যকায় উচ্চ ন্যায়ালয়ের স্থায়ী বেঞ্চ স্থাপনের দাবিতে সমাজে বিশেষ অবদান, নিষ্ঠা ও অটুট সমর্থনের স্বীকৃতি স্বরূপ বিশিষ্ট ব্যক্তিদের সম্বর্ধনা জানানো হবে।

অনুষ্ঠানে উদ্বোধনী সঙ্গীত, দলগত সঙ্গীত, নৃত্য পরিবেশনা সহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান হবে।

বরাক উপত্যকা ও ডিমা হাসাও-এর সকল সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়া সংগঠনের সদস্য এবং সচেতন নাগরিকদের এই অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য উচ্চ ন্যায়ালয় বেঞ্চ দাবি রূপায়ণ কমিটি, কাছাড় জেলা শাখার পক্ষ থেকে সাদর আমন্ত্রণ জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Latest News

View All

You May Have Missed