,

উচ্চশিক্ষা ক্ষেত্রে শক্তিশালীকরণের উদ্যোগ নিয়ে রাজ্যপালের সঙ্গে শিক্ষামন্ত্রী ড.রণোজ পেগুর সাক্ষাৎ

পরিকাঠামো উন্নয়ন ও গুণগত মান বৃদ্ধির প্রশংসা রাজ্যপালের, কৃত্রিম বুদ্ধিমত্তা ও ভার্চুয়াল শিক্ষায় নজর দেওয়ার পরামর্শ বরাককণ্ঠপ্রতিবেদন। গুয়াহাটি : লোক ভবনে অসমের রাজ্যপাল লক্ষ্মণ প্রসাদ আচার্যের সঙ্গে ৭ জুলাই সাক্ষাৎ করেন রাজ্যের শিক্ষামন্ত্রী ড. রণোজ পেগু। সাক্ষাতে তিনি রাজ্যের উচ্চশিক্ষা ক্ষেত্রে শক্তিশালীকরণের জন্য গৃহীত বিভিন্ন উদ্যোগ সম্পর্কে রাজ্যপালকে অবগত করেন। সাক্ষাৎকালে ড.পেগু জানান, উচ্চশিক্ষার গুণগত…

পরিকাঠামো উন্নয়ন ও গুণগত মান বৃদ্ধির প্রশংসা রাজ্যপালের, কৃত্রিম বুদ্ধিমত্তা ও ভার্চুয়াল শিক্ষায় নজর দেওয়ার পরামর্শ

বরাককণ্ঠপ্রতিবেদন। গুয়াহাটি : লোক ভবনে অসমের রাজ্যপাল লক্ষ্মণ প্রসাদ আচার্যের সঙ্গে ৭ জুলাই সাক্ষাৎ করেন রাজ্যের শিক্ষামন্ত্রী ড. রণোজ পেগু। সাক্ষাতে তিনি রাজ্যের উচ্চশিক্ষা ক্ষেত্রে শক্তিশালীকরণের জন্য গৃহীত বিভিন্ন উদ্যোগ সম্পর্কে রাজ্যপালকে অবগত করেন।

সাক্ষাৎকালে ড.পেগু জানান, উচ্চশিক্ষার গুণগত মান বৃদ্ধি, শিক্ষার সুযোগ সম্প্রসারণ এবং গবেষণা, উদ্ভাবন ও শিক্ষাগত উৎকর্ষের জন্য একটি প্রাণবন্ত পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে নিরন্তর প্রচেষ্টা চালানো হচ্ছে।

রাজ্যপাল আচার্য শিক্ষা বিভাগের উদ্যোগের প্রশংসা করেন। বিশেষ করে উচ্চশিক্ষায় পরিকাঠামো নির্মাণ ও গুণগত মানোন্নয়নের কাজকে তিনি সাধুবাদ জানান। তিনি মন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে বলেন, তাঁর বিভাগ একটি জ্ঞানী, দক্ষ ও ভবিষ্যতের জন্য প্রস্তুত সমাজ গড়ে তোলার কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

রাজ্যপাল আস্থা প্রকাশ করেন যে, গুণগত শিক্ষা, উদ্ভাবন ও অন্তর্ভুক্তিমূলক বৃদ্ধির উপর রাজ্যের অব্যাহত মনোযোগ রাজ্যের সামগ্রিক উন্নয়নে উল্লেখযোগ্য অবদান রাখবে।

একইসঙ্গে তিনি ড.পেগুকে উচ্চশিক্ষার ক্ষেত্রে ঘটে চলা পরিবর্তনগুলির উপর বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তা ও উচ্চশিক্ষার ভার্চুয়াল মাধ্যমের ক্ষেত্রে ক্রমাগত নজর রাখতে এবং রাজ্যকে সেই পরিবর্তনের সঙ্গে খাপ খাওয়াতে সক্ষম করার পরামর্শ দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *