,

ত্রিদেশীয় সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, লক্ষ্য ‘মহাসাগর’ নীতি জোরদার করা

বরাককণ্ঠ প্রতিবেদন: ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে বন্ধুত্ব ও সহযোগিতা মজবুত করতে তিন দেশের সফরে রওনা হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ৬ থেকে ৮ জুলাই তিনি ইন্দোনেশিয়ায় থাকবেন, সেখানে রাষ্ট্রপতি প্রাবোও সুবিয়ান্তোর সঙ্গে প্রতিরক্ষা, প্রযুক্তি ও ডিজিটাল লেনদেন নিয়ে আলোচনা হবে এবং ব্রহ্মোস ক্ষেপণাস্ত্র সহযোগিতার বিষয়ও উঠবে। এরপর ৮ থেকে ১০ জুলাই তিনি অস্ট্রেলিয়া যাবেন, সেখানে প্রধানমন্ত্রী অ্যান্টনি…

বরাককণ্ঠ প্রতিবেদন: ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে বন্ধুত্ব ও সহযোগিতা মজবুত করতে তিন দেশের সফরে রওনা হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ৬ থেকে ৮ জুলাই তিনি ইন্দোনেশিয়ায় থাকবেন, সেখানে রাষ্ট্রপতি প্রাবোও সুবিয়ান্তোর সঙ্গে প্রতিরক্ষা, প্রযুক্তি ও ডিজিটাল লেনদেন নিয়ে আলোচনা হবে এবং ব্রহ্মোস ক্ষেপণাস্ত্র সহযোগিতার বিষয়ও উঠবে। এরপর ৮ থেকে ১০ জুলাই তিনি অস্ট্রেলিয়া যাবেন, সেখানে প্রধানমন্ত্রী অ্যান্টনি অ্যালবানিজের সঙ্গে বাণিজ্য, জ্বালানি ও প্রতিরক্ষা সম্পর্ক আরও গভীর করার বিষয়ে কথা হবে। সফরের শেষ পর্যায়ে ১০ থেকে ১১ জুলাই তিনি নিউজিল্যান্ডে প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লাক্সনের সঙ্গে কৃষি, শিক্ষা ও বাণিজ্য ক্ষেত্রে নতুন সহযোগিতার সম্ভাবনা নিয়ে আলোচনা করবেন। রওনা হওয়ার আগে প্রধানমন্ত্রী জানান, পূর্ব ও দক্ষিণ ভারত মহাসাগরের দেশগুলিতে তাঁর এই সফর ভারতের ‘পূর্বমুখী নীতি’ ও ‘মহাসাগর’ ভাবনাকে নতুন গতি দেবে এবং একটি স্বাধীন, মুক্ত ও শান্তিপূর্ণ ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল গড়ে তোলাই মূল উদ্দেশ্য। প্রসঙ্গত গত ২৭ থেকে ২৯ জুন তিনি সেশেলস সফর করে ‘সমুদ্রের রক্ষক’ সম্মানে ভূষিত হন এবং সেখানকার রাষ্ট্রপতি প্যাট্রিক হারমিনির সঙ্গে সামুদ্রিক সহযোগিতা নিয়ে আলোচনা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *