পবন খেরার আগাম জামিনের আর্জি খারিজ

অসমের মুখ্যমন্ত্রী ড.হিমন্তবিশ্ব শর্মা ও তাঁর স্ত্রী রিনিকি ভুঁইয়া শর্মার দায়ের করা এফআইআর সংক্রান্ত বিষয়ে বড় ধাক্কা কংগ্রেস নেতা পবন খেরার। শুক্রবার তাঁর আগাম জামিনের আবেদন খারিজ করে দিল গুয়াহাটি হাই কোর্ট। স্বভাবতই কংগ্রেসের এই প্রবীণ নেতার গ্রেপ্তারির আশঙ্কা আরও বাড়ল। কারণ, আপাতত আর গ্রেপ্তারি এড়ানোর জন্য কোনও আইনি সুরক্ষা নেই পবনের। এই রায়ের পর…

অসমের মুখ্যমন্ত্রী ড.হিমন্তবিশ্ব শর্মা ও তাঁর স্ত্রী রিনিকি ভুঁইয়া শর্মার দায়ের করা এফআইআর সংক্রান্ত বিষয়ে বড় ধাক্কা কংগ্রেস নেতা পবন খেরার। শুক্রবার তাঁর আগাম জামিনের আবেদন খারিজ করে দিল গুয়াহাটি হাই কোর্ট। স্বভাবতই কংগ্রেসের এই প্রবীণ নেতার গ্রেপ্তারির আশঙ্কা আরও বাড়ল। কারণ, আপাতত আর গ্রেপ্তারি এড়ানোর জন্য কোনও আইনি সুরক্ষা নেই পবনের। এই রায়ের পর তাই রাজনৈতিক মহলে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে। কিন্তু গ্রেপ্তারির আশঙ্কা থাকলেও পবনের কাছে বিকল্প পথও খোলা আছে। এখন তিনি আদালতে আত্মসমর্পণ করে নিয়মমাফিক জামিন চাইতে পারেন। বিতর্কের সূত্রপাত পবনের করা একটি মন্তব্য ঘিরে। দিল্লিতে সাংবাদিক বৈঠক করে কংগ্রেসের জনসংযোগ দফতরের চেয়ারম্যান অভিযোগ তুলেছিলেন, অসমের মুখ্যমন্ত্রীর স্ত্রীর তিনটি বিদেশি পাসপোর্ট, দুবাইয়ে সম্পত্তি ও আমেরিকায় কোম্পানিতে বিপুল বিনিয়োগ রয়েছে। সেই মন্তব্যের পরই রিণিকি মানহানির মামলা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *