বরাককণ্ঠ প্রতিবেদন: সম্মানিত অভিভাবক মন্ত্রী কৌশিক রায়ের হাইলাকান্দি জেলায় আগমন উপলক্ষে আজ জেলা প্রশাসনিক স্তরে এক পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে মন্ত্রী মহোদয় হাইলাকান্দি জেলার চলমান উন্নয়নমূলক প্রকল্পসমূহের অগ্রগতি পর্যালোচনা করেন। আগামী দিনে বাস্তবায়নযোগ্য বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি নিয়েও বিস্তারিত আলোচনা হয়।
মন্ত্রী মহোদয় জেলার সার্বিক উন্নয়নের লক্ষ্যে গৃহীত বিভিন্ন উদ্যোগের ওপর আলোকপাত করেন। তিনি হাইলাকান্দি জেলার জনগণের আশা-আকাঙ্ক্ষাকে সর্বোচ্চ প্রাধান্য দিয়ে উন্নয়নের ধারাকে আরও ত্বরান্বিত করার জন্য সংশ্লিষ্ট সকলকে ঐকান্তিকভাবে কাজ করে যাওয়ার আহ্বান জানান।
উক্ত বৈঠকে আলগাপুর সমষ্টির বিধায়ক জুবের এনাম, জেলা আয়ুক্ত জয় বিকাশ, হাইলাকান্দি পৌরসভার পৌরপতি মানব চক্রবর্তী, লালা পৌরসভার পৌরপতি তুর্সি রায়, জেলা বিজেপি সভাপতি কল্যাণ গোস্বামী এবং বিভিন্ন সরকারি বিভাগের আধিকারিকরা উপস্থিত ছিলেন।










