,

‘জনতার থেকে দূরে অসম কংগ্রেস’: গৌরব গগৈর ওপর হাইকমান্ডের আস্থাহীনতার অভিযোগ বিজেপির

বিশেষ প্রতিবেদন। গুয়াহাটি : ইতিমধ্যেই পূর্ববঙ্গীয় মূলের মুসলমানের দলে পরিণত হওয়া অসম কংগ্রেস এখন অভ্যন্তরীণ সংঘাতে জর্জরিত এবং এক ডুবন্ত নৌকায় পরিণত হয়েছে বলে তীব্র আক্রমণ করেছেন রাজ্যিক বিজেপির মুখপাত্র মানস শরণীয়া। বিজেপির অভিযোগ: অটল বিহারী বাজপেয়ী ভবন থেকে পাঠানো এক বিবৃতিতে মুখপাত্র শরণীয়া বলেন, গৌরব গগৈর কংগ্রেস এখন জনতার পাশে থাকা তো দূরের কথা,…

বিশেষ প্রতিবেদন। গুয়াহাটি : ইতিমধ্যেই পূর্ববঙ্গীয় মূলের মুসলমানের দলে পরিণত হওয়া অসম কংগ্রেস এখন অভ্যন্তরীণ সংঘাতে জর্জরিত এবং এক ডুবন্ত নৌকায় পরিণত হয়েছে বলে তীব্র আক্রমণ করেছেন রাজ্যিক বিজেপির মুখপাত্র মানস শরণীয়া।

বিজেপির অভিযোগ: অটল বিহারী বাজপেয়ী ভবন থেকে পাঠানো এক বিবৃতিতে মুখপাত্র শরণীয়া বলেন, গৌরব গগৈর কংগ্রেস এখন জনতার পাশে থাকা তো দূরের কথা, নিজের কর্মীদের থেকেই দূরত্বে অবস্থান করতে বাধ্য হচ্ছে। খিলঞ্জিয়া জাতি-জনগোষ্ঠী থেকে বহুযোজন দূরে সরে যাওয়া কংগ্রেস নেতৃত্ব এখন সাধারণ মানুষের চিন্তার কোনো আভাসই পায় না।

অভ্যন্তরীণ কোন্দল ও হাইকমান্ডের হস্তক্ষেপ: তাঁর মতে, নেতৃত্বের মধ্যে চলা দ্বন্দ্ব, ক্ষমতাকেন্দ্রিক কলহ এবং খাওয়া-কামড়ায় নিমজ্জিত দলটি অসমের সমাজজীবন থেকে গণবিচ্ছিন্ন হয়ে পড়েছে। অভ্যন্তরীণ সংঘাত নিরসনে দলীয় হাইকমান্ডকে প্রতিনিধি পাঠাতে হওয়ার ঘটনাই প্রমাণ করে দলটির ভেতরে চলা অরাজকতা ও বিশৃঙ্খলা।

গৌরব গগৈকে নিশানা করে কটাক্ষ: শরণীয়া আরও বলেন, গত বিধানসভা নির্বাচনে মুখ্যমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখা প্রদেশ কংগ্রেস সভাপতি গৌরব গগৈর ওপর আজ দলের হাইকমান্ডও নারাজ। আলগাপুর-কাটলিছড়ার বিধায়ক তথা অসম প্রদেশ যুব কংগ্রেস সভাপতি জুবেইর আনমের সঙ্গে হওয়া সংঘাত মেটাতে কেন্দ্রীয় নেতৃত্ব প্রতিনিধি পাঠিয়ে যেন তারই ইঙ্গিত দিয়েছে।

‘আইসিইউতে কংগ্রেস’: মহাত্মা গান্ধীর আদর্শকে জলাঞ্জলি দিয়ে নেতিবাচক ও বিশৃঙ্খল দৃষ্টিভঙ্গিতে পরিচালিত অসম কংগ্রেস এখন আইসিইউতে ককিয়ে মরতে বাধ্য হচ্ছে বলেও তিনি কটাক্ষ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *