,

ধেমাজির বন্যাদুর্গত মানুষের পাশে শিক্ষামন্ত্রী ড.রণোজ পেগু

ত্রাণ শিবির ও ভাঙন এলাকা পরিদর্শন, পথ-বাঁধ নির্মাণের প্রতিশ্রুতি বরাককণ্ঠ প্রতিবেদন: বন্যাকবলিত ধেমাজি জেলার মানুষের পাশে দাঁড়ালেন অসম সরকারের শিক্ষামন্ত্রী ও স্থানীয় বিধায়ক ড. রণোজ পেগু। আজ তিনি ধেমাজি রাজস্ব চক্রের জয়রামপুর গ্রাম পঞ্চায়েতের ধর্মপুর অঞ্চলে বন্যা পরিস্থিতি খতিয়ে দেখেন। প্রথমে লালুকীজান ধর্মপুর বড়ো প্রাথমিক বিদ্যালয়ে স্থাপিত ত্রাণ শিবির পরিদর্শন করেন। শিবিরে থাকা অঞ্জলি চাপরি…

ত্রাণ শিবির ও ভাঙন এলাকা পরিদর্শন, পথ-বাঁধ নির্মাণের প্রতিশ্রুতি
বরাককণ্ঠ প্রতিবেদন: বন্যাকবলিত ধেমাজি জেলার মানুষের পাশে দাঁড়ালেন অসম সরকারের শিক্ষামন্ত্রী ও স্থানীয় বিধায়ক ড. রণোজ পেগু। আজ তিনি ধেমাজি রাজস্ব চক্রের জয়রামপুর গ্রাম পঞ্চায়েতের ধর্মপুর অঞ্চলে বন্যা পরিস্থিতি খতিয়ে দেখেন।


প্রথমে লালুকীজান ধর্মপুর বড়ো প্রাথমিক বিদ্যালয়ে স্থাপিত ত্রাণ শিবির পরিদর্শন করেন। শিবিরে থাকা অঞ্জলি চাপরি অঞ্চলের মানুষকে পর্যাপ্ত বিশুদ্ধ খাবার জল ও খাদ্যসামগ্রী সরবরাহের ব্যবস্থা করেন। সঙ্গে জীবাণুনাশক পাউডার, টিন, চিকিৎসা সামগ্রী ওষুধ বিতরণ করেন। জিয়াধল নদীর একটি স্রোত ধর্মপুর অঞ্চলে এগিয়ে এসে তীব্র ভাঙনের সৃষ্টি করেছে। ভাঙন এলাকা পরিদর্শন করে মন্ত্রী চলতি আর্থিক বছরেই নদীর গতিপথ বুঝে গরাখহনিয়া প্রতিরোধের ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দেন। সঙ্গে বাঁধ ও রাস্তা নির্মাণের আশ্বাস দেন স্থানীয় মানুষকে। পরে কলবাড়ি অঞ্চলের ভাঙন পরিদর্শন করে ভিবি-জি-রাম-জি প্রকল্পের অধীনে বাঁধ ও কালভার্ট নির্মাণের জন্য জেলা আয়ুক্তকে নির্দেশ দেন। ধেমাজি ও উত্তর লক্ষ্মীপুর জেলার জলসম্পদ বিভাগের ইঞ্জিনিয়ারদের যৌথ বৈঠক করে দুই জেলার বন্যা পরিস্থিতি সমন্বিতভাবে নিয়ন্ত্রণের পরিকল্পনা তৈরি করতে দায়িত্ব দেন। একইসঙ্গে লটাক গ্রাম পঞ্চায়েতের রতোয়া অঞ্চল, ১ নং নপাম ও বরদৈ বাগান অঞ্চলের ভাঙন ও বন্যা পরিস্থিতিও দেখেন। পরিদর্শনের সময় মন্ত্রীর সঙ্গে ছিলেন জেলা আয়ুক্ত রাহুল সুরেশ জাভি, জেলা জলসম্পদ বিভাগের আধিকারিক, সার্কেল অফিসার ও স্থানীয় মানুষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *