,

‘অসমের ডিটেনশন ক্যাম্পে একজন হিন্দু থাকলে পদত্যাগ করব’, প্রচারে এসে বললেন হিমন্তবিশ্ব শর্মা

অসমের কোনও ডিটেনশন ক্যাম্পে হিন্দু বাঙালি থাকলে পদত্যাগ করবেন বলে জানালেন ড.হিমন্তবিশ্ব শর্মা। চাঁদপাড়াতে বনগাঁ দক্ষিণ কেন্দ্রের বিজেপি প্রার্থী স্বপন মজুমদারের সমর্থনে জনসভায় এ কথা বললেন অসমের মুখ্যমন্ত্রী ড.হিমন্তবিশ্ব শর্মা। বনগাঁও: অসমের কোনও ডিটেনশন ক্যাম্প হিন্দু বাঙালিদের জন্য নয়, বাংলাদেশি মুসলমানদের জন্য রাখা হয়েছে। অসমের ডিটেনশন ক্যাম্পে একজন হিন্দু থাকলে আমি আজই পদত্যাগ করব। উত্তর…

অসমের কোনও ডিটেনশন ক্যাম্পে হিন্দু বাঙালি থাকলে পদত্যাগ করবেন বলে জানালেন ড.হিমন্তবিশ্ব শর্মা। চাঁদপাড়াতে বনগাঁ দক্ষিণ কেন্দ্রের বিজেপি প্রার্থী স্বপন মজুমদারের সমর্থনে জনসভায় এ কথা বললেন অসমের মুখ্যমন্ত্রী ড.হিমন্তবিশ্ব শর্মা।

বনগাঁও: অসমের কোনও ডিটেনশন ক্যাম্প হিন্দু বাঙালিদের জন্য নয়, বাংলাদেশি মুসলমানদের জন্য রাখা হয়েছে। অসমের ডিটেনশন ক্যাম্পে একজন হিন্দু থাকলে আমি আজই পদত্যাগ করব। উত্তর ২৪ পরগনা চাঁদপাড়াতে বনগাঁ দক্ষিণ কেন্দ্রের বিজেপি প্রার্থী স্বপন মজুমদারের সমর্থনের জনসভাতে বক্তব্য রাখার আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বললেন অসমের মুখ্যমন্ত্রী ড.হিমন্তবিশ্ব শর্মা। হিমন্তবিশ্ব শর্মা আরও বলেন, “ভারতই, বাংলাদেশের হিন্দুদের ঘর। হিন্দুদের এখানেই থাকতে হবে,এখানেই মরতে হবে। এ ভারত আমাদের। বিশ্বের যেখানের হিন্দুরা বিপদ অনুভব করবেন,তাঁদের আমরা ভারতে নিয়ে আসবো। একবার বিজেপিকে ক্ষমতায় আসতে দিন। বিজেপি ক্ষমতায় এলে মতুয়াদের সমস্ত দু:খের নিবারণ হবে।” সেই সঙ্গে তাঁর বিরুদ্ধে শিলিগুড়িতে দায়ের হওয়া এফআইআর নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করলেন তিনি। তাঁর হুঁশিয়ারি, মমতা একটা গুলি চালালে ,তিনি দু’টি গুলি চালাবেন। রাজ্যে এসআইআর-এ মতুয়াদের নাম বাদ যাওয়া নিয়ে তৃণমূল তথা মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপিকে নিশানা করেছেন। এমনকি নিশ্চিত মতুয়া ভোটও বিজেপির হাতছাড়া হওয়ার সম্ভাবনা রয়েছে বলে মনে করছেন রাজনৈতিকমহল। তাই এবার মতুয়া গড় চাঁদপাড়ায় বনগাঁও দক্ষিণের বিজেপি প্রার্থী স্বপন মজুমদারের সমর্থনে প্রচারে এসে অসমের মুখ্যমন্ত্রীর কথায় উঠে এল সেখানকার ডিটেনশন ক্যাম্পের প্রসঙ্গ। অসমের মুখ্যমন্ত্রী দাবি করেন রাজ্যের যে ১৫২ আসনে নির্বাচন রয়েছে তার মধ্যে ১১০ আসন বিজেপি। রাজ্যে ২০০ আসন নিয়ে বিজেপি ক্ষমতায় আসছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *