,

পশ্চিমবঙ্গ সরকারের পূর্ণাঙ্গ বাজেটে এক লক্ষ শূন্য পদে নিয়োগ ঘোষণা – মহিলাদের জন্য ৩৩ শতাংশ সংরক্ষণ

বিশেষ প্রতিবেদন। কলকাতা : ২০২৬-২৭ অর্থবর্ষের প্রথম পূর্ণাঙ্গ রাজ্য বাজেট আজ পেশ করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। বাজেটে রাজ্যের বিভিন্ন দফতরে শূন্য থাকা এক লক্ষ পদে নিয়োগের ঘোষণা দিয়েছেন তিনি। নতুন পদগুলির ৩ শতাংশ সংরক্ষিত থাকবে মহিলাদের জন্য। এর মধ্যে শিক্ষক ও শিক্ষাকর্মীর পদ থাকবে ৫০ হাজার এবং পুলিশ দফতরে নিয়োগ হবে ২০ হাজার। চাকরিপ্রার্থীদের সুবিধার্থে…

বিশেষ প্রতিবেদন। কলকাতা : ২০২৬-২৭ অর্থবর্ষের প্রথম পূর্ণাঙ্গ রাজ্য বাজেট আজ পেশ করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। বাজেটে রাজ্যের বিভিন্ন দফতরে শূন্য থাকা এক লক্ষ পদে নিয়োগের ঘোষণা দিয়েছেন তিনি। নতুন পদগুলির ৩ শতাংশ সংরক্ষিত থাকবে মহিলাদের জন্য। এর মধ্যে শিক্ষক ও শিক্ষাকর্মীর পদ থাকবে ৫০ হাজার এবং পুলিশ দফতরে নিয়োগ হবে ২০ হাজার। চাকরিপ্রার্থীদের সুবিধার্থে চাকরিতে প্রবেশের ঊর্ধ্ব বয়সীমায় বিদ্যমান পাঁচ বছরের ছাড় আরও দুই বছর বাড়ানো হয়েছে। পাশাপাশি প্রযোজ্য ক্ষেত্রে অগ্নিবীরদের জন্য ১০ শতাংশ চাকরি সংরক্ষণের ব্যবস্থা করা হয়েছে।

রাজ্য সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের জন্য বড় স্বস্তির খবর দিয়েছে বাজেট। রাজ্য সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা ২০ শতাংশ বৃদ্ধি করা হয়েছে। ফলে চলতি বছরের ১ অক্টোবর থেকে মোট মহার্ঘ ভাতা দাঁড়াবে ৩৮ শতাংশ। পেনশনভোগীদের মহার্ঘ ভাতাও সমান ২০ শতাংশ বাড়ানো হয়েছে। একই সঙ্গে সিভিক ভলান্টিয়ার, হোমগার্ড, গ্রিন পুলিশ কর্মী এবং এনভিএম কর্মীদের মাসিক ভাতা দুই হাজার টাকা করে বাড়ানো হয়েছে।

কল্যাণমূলক প্রকল্পেও জোর দিয়েছে সরকার। অন্নপূর্ণা প্রকল্পের জন্য বরাদ্দ করা হয়েছে ৩৬ হাজার কোটি টাকা। রাজনৈতিক বিশ্বাসের কারণে যাঁদের বিরুদ্ধে মিথ্যা মামলা হয়েছিল বলে অভিযোগ, তাঁদের জন্য নতুন ভাতা সংগ্রামী ভাতা চালু করা হয়েছে। স্থানীয় উন্নয়ন জোরদার করতে বিধায়ক এলাকা উন্নয়ন তহবিল ৭০ লক্ষ টাকা থেকে বাড়িয়ে প্রতি কেন্দ্রে এক কোটি টাকা করা হয়েছে।

পরিকাঠামো ক্ষেত্রে কলকাতা অঞ্চলের জন্য কল্যাণীর কাছে নতুন গ্রিনফিল্ড বিমানবন্দর নির্মাণের প্রস্তাব দেওয়া হয়েছে। প্রকল্পের জন্য এক হাজার থেকে দেড় হাজার একর জমি চিহ্নিত করা হবে। এছাড়া পুরুলিয়া, বালুরঘাট ও মালদায় আঞ্চলিক বিমানবন্দর নির্মাণের প্রস্তাব রাখা হয়েছে বাজেটে।

বাজেটে প্রতিরক্ষা ক্ষেত্রেও জমি বরাদ্দের কথা বলা হয়েছে। হাসিমারা বিমানবাহিনী স্টেশনের সম্প্রসারণের জন্য ২৫ একর এবং কালাইকুণ্ডা বিমানবাহিনী স্টেশনের উন্নয়নের জন্য ৩৭ একর জমি হস্তান্তরের প্রস্তাব দেওয়া হয়েছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *