,

পশ্চিমবঙ্গ দিবসে গড়িয়ায় সংস্কার ভারতীর নিবেদন

বরাককণ্ঠ প্রতিবেদন: দক্ষিণ ২৪ পরগনা প্রতিনিধি। পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে এবং দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় আগামী ২০ জুন ‘পশ্চিমবঙ্গ দিবস’ পালিত হবে। ১৯৪৭ সালের ২০ জুন অবিভক্ত বাংলার আইনসভায় পৃথক পশ্চিমবঙ্গ গঠনের প্রস্তাব গৃহীত হয়েছিল, সেই ঐতিহাসিক দিনকে স্মরণ করেই রাজ্যজুড়ে নানা কর্মসূচি। দক্ষিণ ২৪ পরগনা জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের আমন্ত্রণে জয়হিন্দ সভাগৃহে…

বরাককণ্ঠ প্রতিবেদন: দক্ষিণ ২৪ পরগনা প্রতিনিধি। পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে এবং দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় আগামী ২০ জুন ‘পশ্চিমবঙ্গ দিবস’ পালিত হবে। ১৯৪৭ সালের ২০ জুন অবিভক্ত বাংলার আইনসভায় পৃথক পশ্চিমবঙ্গ গঠনের প্রস্তাব গৃহীত হয়েছিল, সেই ঐতিহাসিক দিনকে স্মরণ করেই রাজ্যজুড়ে নানা কর্মসূচি। দক্ষিণ ২৪ পরগনা জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের আমন্ত্রণে জয়হিন্দ সভাগৃহে অনুষ্ঠিত হবে সাংস্কৃতিক সন্ধ্যা। সংস্কার ভারতী পশ্চিমবঙ্গ, দক্ষিণবঙ্গ প্রান্তের দক্ষিণ ২৪ পরগনা জেলা ইউনিটের নিবেদনে থাকছে ‘সংগীত নৃত্যালেখ্য’। অনুষ্ঠান সূচি: তারিখ ২০ জুন ২০২৬, শনিবার। সময় বিকেল ৫টা। স্থান জয়হিন্দ সভাগৃহ, মহামায়াতলা, গড়িয়া। সংস্কার ভারতীর শিল্পীদের পরিবেশনায় দর্শকরা মুগ্ধ হবেন বলে আশা আয়োজকদের। জেলা প্রশাসনের আধিকারিকরা জানান, এ ধরনের অনুষ্ঠান বাঙালির লোকসংস্কৃতি ও ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেবে। আয়োজকদের আবেদন, “সবারে করি আহ্বান”।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *