মুখ্য বক্তা আরএসএস অসম ক্ষেত্র প্রচার প্রমুখ ড. সুনীল মোহন্তি
বরাককণ্ঠ প্রতিবেদন: কেশব স্মারক সমিতির ব্যবস্থাপনায় প্রীতম ভট্টাচার্য স্মারক বক্তৃতা শৃঙ্খলার নবম অনুষ্ঠান ও বিভিন্ন ক্ষেত্রে কৃতি ছাত্র-ছাত্রীদের পুরস্কার বিতরণী সভা আগামী ১৭ জুন, ২০২৬, বুধবার বিকাল ৫ ঘটিকায় শিলচর গুরুচরণ বিশ্ববিদ্যালয়ের প্রেক্ষাগৃহে অনুষ্ঠিত হবে। উক্ত অনুষ্ঠানে মুখ্য বক্তা হিসেবে বক্তৃতা প্রদান করবেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের অসম ক্ষেত্র প্রচার প্রমুখ ড. সুনীল মোহন্তি মহাশয়। স্মারক বক্তৃতার বিষয় “বর্তমান বৈশ্বিক পরিস্থিতিতে ভারতের ভূমিকা”। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন সমিতির সভাপতি মৃদুল কুমার ধর। সমিতির সাধারণ সম্পাদক সুশান্ত দেব সকলের সপরিবার উপস্থিতি কামনা করেছেন।












