বরাককণ্ঠ প্রতিবেদন: ড.ভূপেন হাজারিকা আঞ্চলিক সরকারি চলচ্চিত্র ও টেলিভিশন প্রতিষ্ঠানে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি শুরু। নতুন দিল্লির কারিগরি শিক্ষা পর্ষদ ও অসম কারিগরি শিক্ষা পর্ষদ অনুমোদিত। চারটি পেশাদার কোর্সে আবেদন নেওয়া হচ্ছে। কোর্স: তিন বছরের অডিওগ্রাফি ও ধ্বনি প্রকৌশল ডিপ্লোমা। তিন বছরের চলচ্চিত্রগ্রহণ ডিপ্লোমা। তিন বছরের চলচ্চিত্র ও ভিডিও সম্পাদনা ডিপ্লোমা। দুই বছরের প্রায়োগিক অভিনয় ডিপ্লোমা চলচ্চিত্র ও টেলিভিশন। যোগ্যতা: অডিওগ্রাফি ও ধ্বনি প্রকৌশলের জন্য উচ্চ মাধ্যমিক বিজ্ঞান বিভাগ। চলচ্চিত্রগ্রহণ, চলচ্চিত্র সম্পাদনা ও অভিনয়ের জন্য যেকোনো বিভাগে উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ। এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরাও আবেদন করতে পারবে। বয়স: ১ জুলাই ২০২৬ অনুযায়ী সাধারণ ২৪ বছর, তফসিলি জাতি তফসিলি উপজাতি অন্যান্য অনগ্রসর শ্রেণি ২৭ বছর। আবেদনপত্র ও তথ্যপুস্তিকা ১৫ মে ২০২৬ থেকে http://dbhrgfti.assam.gov.in ওয়েবসাইটে পাওয়া যাবে। আবেদনের শেষ তারিখ ২৩ জুন ২০২৬ বিকেল ৫টা। প্রবেশপত্র ২৪ জুন ২০২৬। গুয়াহাটিতে লিখিত পরীক্ষা ২৮জুন ২০২৬। ব্যক্তিত্ব যাচাই ২৯ জুন ২০২৬। চূড়ান্ত তালিকা 8 জুলাই ২০২৬। ভর্তি ১৫ জুলাই ২০২৬। পাঠদান শুরু ৩ আগস্ট ২০২৬। যোগাযোগ: সিলা চাংসারি গুয়াহাটি-৭৮১১০১ অসম। ফোন +৯১-৯৯৫৭৩৬০৬৭২। সাহায্য নম্বর ৯৯৫৭৩ ৬০৬৭২।












