,

ময়লা-ছেঁড়া টাকার ঝক্কি কমাতে প্লাস্টিকের নোট আনছে রিজার্ভ ব্যাঙ্ক, শিগগিরই পরীক্ষা শুরু

নয়াদিল্লি, ৩০ মে: পকেটে ১০-২০ টাকার নোট রাখলেই ভোগান্তি। দোকানি দেখেই মুখ ফেরাচ্ছে— ‘ছেঁড়া, নোংরা নেব না’। এই নিত্যদিনের ঝামেলা থেকে মুক্তি দিতে নতুন পথ খুঁজছে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক। ব্যাঙ্ক সূত্রের খবর, কাগজের বদলে বিশেষ ধরনের প্লাস্টিক উপাদানে তৈরি নোট চালুর কথা ভাবছে তারা। পাটনা-মুম্বইয়ে সাম্প্রতিক বৈঠকে এই নিয়ে কথাও হয়েছে। খুব শিগগিরই কয়েকটি শহরে…

নয়াদিল্লি, ৩০ মে: পকেটে ১০-২০ টাকার নোট রাখলেই ভোগান্তি। দোকানি দেখেই মুখ ফেরাচ্ছে— ‘ছেঁড়া, নোংরা নেব না’। এই নিত্যদিনের ঝামেলা থেকে মুক্তি দিতে নতুন পথ খুঁজছে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক।

ব্যাঙ্ক সূত্রের খবর, কাগজের বদলে বিশেষ ধরনের প্লাস্টিক উপাদানে তৈরি নোট চালুর কথা ভাবছে তারা। পাটনা-মুম্বইয়ে সাম্প্রতিক বৈঠকে এই নিয়ে কথাও হয়েছে। খুব শিগগিরই কয়েকটি শহরে পরীক্ষামূলকভাবে এই নোট ছাড়া হতে পারে।

কেন এই বদল?
এক, এই নোট অনেক বেশি মজবুত। জলে ভিজলেও নষ্ট হয় না, ভাঁজ করলেও ছেঁড়ে না। কাগজের নোটের চেয়ে আড়াই থেকে চার গুণ বেশি দিন টিকবে।
দুই, নোট ছাপার খরচ কমবে। গত অর্থবর্ষে নোট ছাপতে রিজার্ভ ব্যাঙ্কের খরচ হয়েছে ৬৩৭২ কোটি টাকার বেশি, যা আগের বছরের চেয়ে অনেক বেশি।

আগেও ভাবনা এসেছিল
প্রায় দেড় দশক আগে ১০ টাকার প্লাস্টিক নোটের প্রস্তাব দিয়েছিল রিজার্ভ ব্যাঙ্ক। মহীশূর, শিমলা, জয়পুর, কোচি, ভুবনেশ্বরের মতো শহরকে বেছে নেওয়া হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত তা বাস্তবায়িত হয়নি। এবার ফের নতুন উদ্যমে সেই ভাবনায় ফিরেছে তারা।

১৯৮৮ সালে অস্ট্রেলিয়া প্রথম এই ধরনের নোট চালু করে

এখন কানাডা, ব্রিটেন সহ অনেক দেশেই প্লাস্টিকের নোট চলছে। কাগজের নোট বানাতে বিভিন্ন জিনিসপত্রের প্রয়োজন হয়, যা পরিবেশের ক্ষতি করে। তুলনায় প্লাস্টিক নোট টেকসই ও পরিবেশের জন্য ভালো বলেই মত বিশেষজ্ঞদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *