বরাককণ্ঠ প্রতিবেদন, আসানসোল: সংস্কৃতি মন্ত্রক, ভারত সরকারের অধীনস্থ পূর্বাঞ্চল সংস্কৃতি কেন্দ্রের সহযোগিতায় আসানসোল বাংলাবিদ্যা সভা আয়োজন করছে ‘নব আনন্দে জাগো’ বাংলা-সংস্কৃতি উৎসব।
আগামী ৩১মে ২০২৬ বিকেল ৪টেয় আসানসোলের রবীন্দ্র ভবনে বসবে এই সাংস্কৃতিক আসর। ‘নব আনন্দে জাগো’ স্লোগান নিয়ে বাংলা ভাষা, সংস্কৃতি ও ঐতিহ্যের উদযাপন হবে অনুষ্ঠানে।
প্রধান ও বিশেষ অতিথি
প্রধান অতিথি হিসেবে গৌরবোজ্জ্বল উপস্থিতি থাকবেন পশ্চিমবঙ্গ সরকারের নারী ও শিশুকল্যাণ দপ্তর এবং পুর ও নগর উন্নয়ন দপ্তরের মন্ত্রী অগ্নিমিত্রা পাল ।
মঞ্চ অলংকৃত করবেন বিশেষ অতিথিরা—কুলটির বিধায়ক ডা. অজয় পোদ্দার, পাণ্ডবেশ্বরের বিধায়ক জিতেদ্রনাথ তেওয়ারি, আসানসোল উত্তর-এর বিধায়ক কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়, জামুড়িয়ার বিধায়ক ডা. বিজন মুখোপাধ্যায়, বারাবনির বিধায়ক অরিজিৎ রায় ও রানিগঞ্জের বিধায়ক পার্থ ঘোষ। উপস্থিত থাকবেন অন্যান্য গুণীজনও।
পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক নিবন্ধিত আসানসোল বাংলাবিদ্যা সভা-র আয়োজনে এবং পূর্বাঞ্চল সংস্কৃতি কেন্দ্রের সহযোগিতায় অনুষ্ঠিত এই উৎসবে সংস্কৃতিপ্রেমী সকলকে সাদরে আমন্ত্রণ জানানো হয়েছে।
অনুষ্ঠান সমন্বয়ে থাকবেন পূর্বাঞ্চল সংস্কৃতি কেন্দ্রের অধিকর্তা আশিস কুমার গিরি, আসানসোল বাংলাবিদ্যা সভার কো-অর্ডিনেটর ও সংস্কৃতি-সম্পাদক সঞ্জীবন বন্দ্যোপাধ্যায় এবং প্রতিষ্ঠাতা-সম্পাদক দেব আশিস বন্দ্যোপাধ্যায়।












